রাজধানীর মোহাম্মদপুর এলাকায় পুলিশের চেকপোস্টে অভিযান চলাকালে পুলিশের ওপর হামলা করে জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি বাদশা ওরফে পিচ্চি রাজাকে ছিনিয়ে নিয়েছে একটি সংঘবদ্ধ চক্র।
রোববার (৩ মে) দিবাগত রাতে মোহাম্মদপুরের বিজলি মহল্লা এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় পুলিশের সদস্যরা হেনস্তার শিকার হলেও কেউ আহত হননি। তবে ঘটনায় সাদ্দাম নামের এক যুবক আহত হয়েছেন।
মোহাম্মদপুর থানা সূত্রে জানা গেছে, পিচ্চি রাজা ওরফে বাদশার বিরুদ্ধে হত্যা, হত্যাচেষ্টা, বিস্ফোরক ও মাদক আইনে ১২টিরও বেশি মামলা রয়েছে। তিনি জেনেভা ক্যাম্পের মাদক সিন্ডিকেটের অন্যতম নিয়ন্ত্রক হিসেবে পরিচিত।
পুলিশ জানায়, ওই রাতে এসআই সাইফুল হাসানের নেতৃত্বে একটি টিম বিজলি মহল্লায় চেকপোস্টে দায়িত্ব পালন করছিল। এ সময় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করা একটি মোটরসাইকেলকে থামানো হলে, মোটরসাইকেলে থাকা একজন বিষয়টি ফোনে জেনেভা ক্যাম্পে জানায়।
এরপর অল্প সময়ের মধ্যেই ক্যাম্প থেকে ৫০ থেকে ৬০ জনের একটি দল এসে পুলিশের ওপর হামলা চালায় এবং আটক তিনজনকে ছিনিয়ে নেয়। পরে স্থানীয় কয়েকজন বাসিন্দা পুলিশের পক্ষে অবস্থান নিলে তাদের ওপরও হামলা চালানো হয়।
পুলিশ জানায়, ছিনিয়ে নেওয়া ব্যক্তিদের মধ্যে শীর্ষ মাদক কারবারি পিচ্চি রাজাও ছিলেন।
ঘটনার বিষয়ে এসআই সাইফুল হাসান বলেন, ‘আমরা দায়িত্ব পালন করছিলাম। সন্দেহজনক তিনজনকে আটক করলে পরে একটি বড় দল এসে হামলা করে এবং তাদের ছিনিয়ে নিয়ে যায়।’
ডিএমপির তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী কমিশনার (এসি) আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আটক তিনজনের মধ্যে একজন ছিলেন শীর্ষ মাদক কারবারি পিচ্চি রাজা। ঘটনায় জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!