পাইলস বা হেমোরয়েডস বহুল পরিচিত একটি শারীরিক সমস্যা হলেও এ রোগ ঘিরে এখনও ব্যাপক ভুল ধারণা, লজ্জা ও গোপনীয়তার প্রবণতা বিরাজমান। অসংখ্য মানুষ এ সমস্যায় ভুগলেও সামাজিক সংকোচ বা অজ্ঞতার কারণে চিকিৎসকের শরণাপন্ন হতে চান না। অথচ প্রাথমিক পর্যায়ে যথাযথ সচেতনতা ও চিকিৎসা গ্রহণ করলে রোগটি থেকে সম্পূর্ণভাবে মুক্ত হওয়া সম্ভব। চিকিৎসাটি খুব জটিল নয়। সময়মতো শুরু করলে তা সহজ ও কার্যকরভাবে সম্পন্ন করা যায়।
পাইলস হওয়ার কারণ : বর্তমানের ব্যস্ত ও আধুনিক জীবনযাপন আমাদের দৈনন্দিন অভ্যাসে এনেছে একগুচ্ছ পরিবর্তন, যা এ রোগটি হওয়ার জন্য সরাসরি দায়ী। অনেকেই নিয়মিত পর্যাপ্ত পরিমাণ পানি পান করি না, সুষম খাদ্যতালিকায় শাকসবজি ও ফলমূলের পরিমাণ থাকে অপ্রতুল। দিনভর চেয়ারবদ্ধ জীবনে ন্যূনতম শারীরিক পরিশ্রমের সুযোগও থাকে না। একইসঙ্গে প্রস্রাব বা মলত্যাগের সময় দীর্ঘক্ষণ মোবাইলে সময় কাটানো, টয়লেটে অকারণে বসে থাকা, অতিরিক্ত চর্বি ও তেলযুক্ত খাবার, ঝাল-মসলা, রিফাইন্ড কার্বোহাইড্রেট বা ফাস্টফুডের আধিক্য এবং দীর্ঘদিনের কোষ্ঠকাঠিন্য পাইলসের মূল প্রভাবে পরিণত হয়।
উপসর্গ : পাইলসের প্রধান উপসর্গ হলো মলত্যাগের সময় অতিরিক্ত রক্তপাত হওয়া। পাশাপাশি মলদ্বারে জ্বালাপোড়া অনুভব, ব্যথা, ফোলা বা চাকার মতো কিছু অনুভূত হওয়া এবং বসতে অস্বস্তি লাগাও দেখা দিতে পারে।
প্রতিরোধ ও প্রতিকারে করণীয় : পাইলস প্রতিরোধে প্রতিদিন পর্যাপ্ত পানি পান করা গুরুত্বপূর্ণ। সাধারণত একজন প্রাপ্তবয়স্কের দিনে কমপক্ষে ১০-১২ গ্লাস পানি পান করা উচিত। পাশাপাশি খাদ্যতালিকায় নিয়মিত শাকসবজি, আঁশযুক্ত খাবার ও মৌসুমি ফলমূল রাখলে হজমক্রিয়া সুষ্ঠু হয়। টয়লেটের সময় মোবাইল ব্যবহার ও অতিরিক্ত সময় ধরে বসে থাকা উচিত নয়। এতে মলদ্বারে চাপ পড়ে এবং পাইলসের ঝুঁকি বহুগুণে বেড়ে যায়। নিয়মিত হালকা ব্যায়াম, হাঁটা কিংবা ইয়োগা অভ্যাস করলে অন্ত্রের গতিশীলতা বাড়ে এবং স্বাভাবিক মলত্যাগ নিশ্চিত হয়। যদি দীর্ঘদিন কোষ্ঠকাঠিন্যে ভোগেন, তবে নিজে থেকে ওষুধ না খেয়ে চিকিৎসকের পরামর্শ নেওয়াই বুদ্ধিমানের কাজ।
চিকিৎসা : পাইলস গোপন বা লজ্জাজনক রোগ নয়। এটি সাধারণ ও চিকিৎসাযোগ্য শারীরিক সমস্যা। প্রাথমিক পর্যায়ে ওষুধ ও খাদ্যাভ্যাসের পরিবর্তনে নিরাময় সম্ভব। মাঝারি পর্যায়ে গেলে ব্যান্ডিং বা ইনজেকশনের মতো সহজ পদ্ধতি প্রয়োগ করা হয়, যা ব্যথাহীন এবং বেশ কার্যকর। তবে রোগ জটিল ও দীর্ঘস্থায়ী হয়ে গেলে তখন সার্জারির প্রয়োজন পড়ে। বর্তমান চিকিৎসাবিজ্ঞানে উন্নত প্রযুক্তির ব্যবহারে লেজার বা লঙ্গো পদ্ধতিতে অত্যন্ত সহজ ও নিরাপদভাবে অপারেশন করা যায়। এ ধরনের সার্জারিতে অপারেশনের পর ব্যথা প্রায় থাকে না এবং রোগী দ্রুত স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারেন। ফলে পাইলস অপারেশন নিয়ে অহেতুক ভয় বা দুশ্চিন্তার কোনো প্রয়োজন নেই।
পরামর্শ : সময়মতো ব্যবস্থা না নিন। নইলে রক্তশূন্যতা, অ্যানিমিয়া, মলদ্বারে দীর্ঘস্থায়ী ব্যথা কিংবা অন্যান্য জটিলতা দেখা দিতে পারে। খাদ্যাভ্যাসে আঁশের পরিমাণ বাড়ান, পর্যাপ্ত পানি পান করুন এবং নিয়মিত ব্যায়াম করুন। মনে রাখবেন, প্রতিটি পায়ুপথ-সম্পর্কিত সমস্যা মানেই পাইলস নয়। তাই প্রয়োজনে অভিজ্ঞ সার্জনের পরামর্শ নিন।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!