মুক্তির আগেই পুরো সিনেমা অনলাইনে ফাঁস হয়েছিল। তবুও সেই ধাক্কা কাটিয়ে বক্স অফিসে দুর্দান্ত সাফল্য পাচ্ছে থালাপতি বিজয়ের বহুল প্রতীক্ষিত রাজনৈতিক অ্যাকশন-থ্রিলার ‘জন নায়গন’। মুক্তির মাত্র তিন দিনেই বিশ্বব্যাপী প্রায় ১৭২ কোটি রুপি আয় করেছে সিনেমাটি।
গত ২৩ জুলাই বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পায় এইচ. বিনোথ পরিচালিত সিনেমাটি। মুক্তির প্রথম দিনেই ভারতে প্রায় ৪২ কোটি ৭০ লাখ রুপি নেট আয় করে শক্তিশালী সূচনা করে ‘জন নায়গন’। দ্বিতীয় দিনে আয় কিছুটা কমলেও তৃতীয় দিনে দর্শক উপস্থিতি বাড়ায় আবারও আয় ঊর্ধ্বমুখী হয়।
টাইমস অব ইন্ডিয়া-এর প্রতিবেদনে বলা হয়েছে, তৃতীয় দিনে ভারতে সিনেমাটির নেট আয় হয়েছে প্রায় ২৮ কোটি ৫০ লাখ রুপি। তিন দিনে ভারতের মোট নেট আয় ৯২ কোটি রুপির বেশি এবং গ্রস আয় প্রায় ১০৮ কোটি রুপিতে পৌঁছেছে।
শুধু ভারতেই নয়, আন্তর্জাতিক বাজারেও ভালো ব্যবসা করছে সিনেমাটি। সব মিলিয়ে তিন দিনে বিশ্বব্যাপী এর আয় দাঁড়িয়েছে প্রায় ১৭২ কোটি রুপি। ফলে প্রথম সপ্তাহান্তেই ২০০ কোটি রুপির মাইলফলক স্পর্শ করার সম্ভাবনা তৈরি হয়েছে।
তবে মুক্তির আগে বড় ধরনের পাইরেসির শিকার হয় ‘জন নায়গন’। গত ৯ এপ্রিল সিনেমাটির প্রায় পাঁচ মিনিটের ফুটেজ অনলাইনে ফাঁস হয়। পরদিনই পুরো সিনেমার এইচডি সংস্করণ বিভিন্ন পাইরেসি ওয়েবসাইটে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় তামিলনাড়ু পুলিশের সাইবার অপরাধ বিভাগ তদন্ত শুরু করে এবং একাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করে।
পাইরেসির পাশাপাশি সেন্সর ছাড়পত্র নিয়েও দীর্ঘ জটিলতার মুখে পড়ে সিনেমাটি। মূলত পঙ্গল উৎসবে মুক্তির পরিকল্পনা থাকলেও বিভিন্ন কারণে তা পিছিয়ে যায়। শেষ পর্যন্ত ২৩ জুলাই সিনেমাটি বিশ্বব্যাপী মুক্তি পায়।
থালাপতি বিজয়ের ক্যারিয়ারে ‘জন নায়গন’ বিশেষ তাৎপর্য বহন করছে। রাজনীতিতে পুরোপুরি সক্রিয় হওয়ার আগে এটিই তার শেষ সিনেমা। ফলে মুক্তির আগ থেকেই দর্শকদের মধ্যে সিনেমাটি নিয়ে ব্যাপক আগ্রহ ছিল। সেই আগ্রহই পাইরেসির ধাক্কা উপেক্ষা করে বক্স অফিসে সাফল্যে রূপ নিয়েছে।
সিনেমায় বিজয় অভিনয় করেছেন ভেত্রি কন্দন চরিত্রে। গল্পে তিনি একজন সৎ সাবেক পুলিশ কর্মকর্তা, যিনি এক বন্ধুর মৃত্যুর পর তার মেয়ের দায়িত্ব নেন। এরপর রাজনীতি, ক্ষমতার লড়াই ও অ্যাকশনঘন নানা ঘটনার মধ্য দিয়ে এগিয়ে যায় কাহিনি

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!