জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে আজ সোমবার রায় ঘোষণা করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রায়কে কেন্দ্র করে সম্ভাব্য অস্থিতিশীল পরিস্থিতি মোকাবিলায় অন্তর্বর্তী সরকার পূর্ণ প্রস্তুতি নিয়ে রেখেছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
সোমবার সকালে রাজধানীর ধানমন্ডিতে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘শেখ হাসিনার রায় ও জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে দেশে অস্থিতিশীলতা তৈরির অপচেষ্টা চলছে।’
তিনি জানান, ব্যক্তিগতভাবে নিজের বাসভবনে হামলার ঘটনায় আতঙ্কিত নন, বরং দেশের বিভিন্ন স্থানে নাশকতা, অগ্নিসংযোগ এবং প্রাণহানির ঘটনাই তাদের মূল উদ্বেগের বিষয়।
রিজওয়ানা বলেন, ‘অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় সরকার প্রস্তুতি নিয়ে রেখেছে। যারা পরিস্থিতি অস্থিতিশীল করতে চাইছে, তারা সেই পর্যায়ে যেতে পারবে না।’
এদিকে রায়কে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!