ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর প্রথমবারের মতো দলের সাংগঠনিক দায়িত্বশীল নেতাদের নিয়ে মতবিনিময় সভা করতে যাচ্ছে বিএনপি। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলটির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (৯ মে) সকাল ১০টায় রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশে দিনব্যাপী এ সভা অনুষ্ঠিত হবে। এর মধ্য দিয়ে পাঁচ মাসের বেশি সময় পর আনুষ্ঠানিক সাংগঠনিক কর্মসূচিতে ফিরছে বিএনপি।
শুক্রবার সভাস্থল পরিদর্শন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী। তিনি জানান, বিএনপি ও এর অঙ্গসংগঠন যুবদল, ছাত্রদল এবং স্বেচ্ছাসেবক দলের জেলা ও মহানগর পর্যায়ের সভাপতি ও সাধারণ সম্পাদকদের নিয়ে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে।
রিজভী সাংবাদিকদের বলেন, সভায় দলের মহাসচিবসহ জ্যেষ্ঠ নেতারাও উপস্থিত থাকবেন।
মতবিনিময় সভায় সারা দেশের জেলা পর্যায়ের নেতারা বক্তব্য দেবেন। তারা সাংগঠনিক কার্যক্রম এবং সরকারের বিভিন্ন পদক্ষেপ নিয়ে মতামত তুলে ধরবেন। পাশাপাশি সরকার দায়িত্ব নেওয়ার পর গত কয়েক মাসে যেসব উদ্যোগ নেওয়া হয়েছে এবং যেগুলো বাস্তবায়নের পথে রয়েছে, সেসব বিষয়েও সংশ্লিষ্ট মন্ত্রীরা তথ্য ও বিশ্লেষণ উপস্থাপন করবেন।
বিএনপি নেতাদের ভাষ্য, এ সভার মূল লক্ষ্য হলো নেতাকর্মীদের আবারও সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় করা এবং দলকে আরও গতিশীল করা। একই সঙ্গে সংগঠন পুনর্গঠনের পাশাপাশি বিরোধী রাজনৈতিক দলগুলোর কাছেও নতুন বার্তা পৌঁছে দিতে চায় দলটি।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!