সিলেট মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার (কোতয়ালী মডেল জোন) মো. সোহেল উদ্দিনকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করেছে সরকার।
রোববার (১২ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে মো. সোহেল উদ্দিনকে সরকারি চাকরি থেকে সাময়িকভাবে বিরত রাখা প্রয়োজন ও সমীচীন। বরখাস্তকালীন তিনি বরিশাল রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত থাকবেন এবং বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন।
আদালত সূত্রে জানা গেছে, ২০২২ সালের ২৩ নভেম্বর সহকারী কর কমিশনার তানজিনা সাথী ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সোহেল উদ্দিনের বিরুদ্ধে বিশ্বাসভঙ্গ, প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে মামলা করেন। মামলার এজাহারে অভিযোগ করা হয়, ২০১৭ সালে ৩৬তম বিসিএসে উত্তীর্ণ হওয়ার পর পরিচয়ের সূত্রে দুজনের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। পরে বিয়ের আশ্বাস দিয়ে সোহেল উদ্দিন বাদী ও তার পরিবারের সঙ্গে সুসম্পর্ক তৈরি করেন।
অভিযোগে আরও বলা হয়, ওই সম্পর্কের সুযোগ নিয়ে বিভিন্ন প্রয়োজনের কথা বলে বাদী ও তার পরিবারের কাছ থেকে বিভিন্ন সময়ে ২ কোটি ৩২ লাখ ১১ হাজার টাকা নেন সোহেল উদ্দিন। পরে বিয়ের প্রতিশ্রুতি রক্ষা না করে অর্থও ফেরত দেননি। এ মামলায় এর আগে আদালত সোহেল উদ্দিনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। এছাড়া তার স্ত্রীর দায়ের করা যৌতুক-সংক্রান্ত আরেকটি মামলাও বর্তমানে বিচারাধীন রয়েছে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!