নাটোরের বড়াইগ্রামে নির্মাণাধীন একটি পাওয়ার গ্রিড সাবস্টেশন থেকে প্রায় দুই কোটি টাকার মালামাল লুট করেছে দুর্বৃত্তরা। বুধবার (২৫ মার্চ) গভীর রাতে উপজেলার জোয়ারী ইউনিয়নের কাছুটিয়া খেজুরতলা এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, গ্রিডে দায়িত্বরত চারজন পাহারাদারকে বেঁধে রেখে এ লুটপাট চালানো হয়। খবর পেয়ে বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সুমন কুমার এবং বড়াইগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শোভন চন্দ্র হোড়।
গ্রিডের উপ-সহকারী প্রকৌশলী আনাস আলী জানান, বিদ্যুৎ বিভাগের আওতায় পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি’র উদ্যোগে সাবস্টেশনটির নির্মাণ কাজ চলছিল। বর্তমানে সেখানে সিভিল নির্মাণ ও বৈদ্যুতিক সংযোজনের কাজ চলছিল এবং সার্বক্ষণিক চারজন পাহারাদার দায়িত্বে ছিলেন।
চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান সিসি কোম্পানির স্থানীয় প্রতিনিধি প্রকৌশলী সোলায়মান আলী জানান, ডাকাতরা প্রায় ১ কোটি ১৩ লাখ টাকা মূল্যের ৩৬৮টি ব্যাটারি, ৫৩ লাখ টাকা মূল্যের দুই হাজার মিটার তামার তার এবং ২৬ লাখ ৬০ হাজার ২৮৯ টাকার অন্যান্য সামগ্রী লুট করে নিয়ে গেছে। সব মিলিয়ে প্রায় ১ কোটি ৯২ লাখ ৬০ হাজার টাকার মালামাল লুট হয়েছে।
তিনি আরও জানান, ঘটনাস্থলে থাকা দুটি নজরদারি ক্যামেরার সংরক্ষণ যন্ত্র খুলে নিয়ে যায় দুর্বৃত্তরা। একই সঙ্গে পাহারাদারদের ব্যবহৃত মোবাইল ফোনও নিয়ে যায় তারা।
পাহারাদার মকছেদ আলী বলেন, সন্ধ্যার পর হঠাৎ কয়েকজন ব্যক্তি ভেতরে ঢুকে তাদের জিম্মি করে। পরে আরও ১৫ থেকে ২০ জন যোগ দিয়ে অস্ত্রের মুখে হাত, মুখ, চোখ ও পা বেঁধে ফেলে।
আরেক পাহারাদার আবুল কাশেম জানান, তাদের একটি কক্ষে আটকে রেখে রাত প্রায় ১টা পর্যন্ত লুটপাট চালানো হয়। পরে এক পাহারাদার নিজেকে মুক্ত করে অন্যদের ছাড়ান। ভোরে তারা বের হয়ে জরুরি সেবা নম্বরে ফোন করে বিষয়টি জানান।
নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর জেনারেল ম্যানেজার প্রকৌশলী মাহবুবুর রশীদ বলেন, সাবস্টেশনটির নির্মাণ কাজ শেষের পথে ছিল। এটি চালু হলে বড়াইগ্রাম, গুরুদাসপুর, নাটোর সদর, লালপুর ও বাগাতিপাড়া উপজেলায় বিদ্যুৎ সরবরাহ করার কথা ছিল। আগামী জুনে উদ্বোধনের পরিকল্পনা থাকলেও এ ঘটনায় নির্ধারিত সময়সূচি ব্যাহত হতে পারে।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস ছালাম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পাশাপাশি জড়িতদের শনাক্ত ও মালামাল উদ্ধারে পুলিশ ও গোয়েন্দা সংস্থার একাধিক দল কাজ শুরু করেছে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!