ধরিত্রী দিবস ২০২৬ উপলক্ষে পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং জলবায়ু ন্যায্যতার বার্তা ছড়িয়ে দিতে রাজধানীর শ্যামলী পার্ক মাঠে অনুষ্ঠিত হলো অংশগ্রহণমূলক আয়োজন “Art for Earth: People’s for Planet”।
এই আয়োজনের উদ্যোগ নেয় ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)। এতে সহযোগিতা করে ব্রাইটার্স, ক্লাইমেট ফ্রন্টায়ার্স, মিশনগ্রীন বাংলাদেশ, ওএবি ফাউন্ডেশন, যুব পরিবেশ ও উন্নয়ন সংস্থা, রিভার বাংলা, ইয়োথ একশন ফর সোস্যাল ডেভেলপমেন্ট, ইউক্যান এবং ওয়াটারকিপার্স বাংলাদেশ।
অনুষ্ঠানে বিভিন্ন বয়স ও পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। “Art for Earth” কার্যক্রমে অংশগ্রহণকারীরা পোস্টার ও সৃজনশীল আর্টের মাধ্যমে পরিবেশ সংরক্ষণ, নদী রক্ষা, দূষণ প্রতিরোধ এবং জলবায়ু সংকট মোকাবিলার বার্তা তুলে ধরেন। শিল্পকর্মের মাধ্যমে তারা প্রকৃতি রক্ষার প্রয়োজনীয়তা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তোলার আহ্বান জানান।
এরপর আয়োজিত হয় “Walk for Earth” কর্মসূচি। এই কর্মসূচির অংশ হিসেবে অংশগ্রহণকারীরা শ্যামলী পার্কের চারপাশে সচেতনতামূলক পদযাত্রা করেন। পদযাত্রায় পরিবেশবান্ধব স্লোগান, প্ল্যাকার্ড ও ব্যানারের মাধ্যমে সাধারণ মানুষের মাঝে পরিবেশ রক্ষার বার্তা পৌঁছে দেওয়া হয়।
অনুষ্ঠানের আরেকটি গুরুত্বপূর্ণ অংশ ছিল “Open Expression”। এতে অংশগ্রহণকারীরা গান ও কবিতা পরিবেশনের মাধ্যমে প্রকৃতি ও পৃথিবীর প্রতি ভালোবাসা এবং মানুষের দায়বদ্ধতার বিষয়টি তুলে ধরেন।
আয়োজকরা বলেন, “পৃথিবী আমাদের একমাত্র বাসস্থান। একে রক্ষা করা আমাদের সবার দায়িত্ব। শিল্প, সংস্কৃতি এবং সম্মিলিত উদ্যোগের মাধ্যমে আমরা একটি টেকসই ও ন্যায্য ভবিষ্যৎ গড়ে তুলতে পারি।”
এই আয়োজনের মাধ্যমে তরুণ সমাজসহ সর্বস্তরের মানুষকে পরিবেশ আন্দোলনে যুক্ত হওয়ার আহ্বান জানানো হয়। পাশাপাশি জলবায়ু ন্যায্যতা নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগ ও সক্রিয় অংশগ্রহণের গুরুত্বও তুলে ধরা হয়।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!