দেশে প্রথমবারের মতো বেসরকারি খাত উপদেষ্টা পরিষদ গঠন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মাধ্যমে ব্যবসায়ী প্রতিনিধিরা ব্যবসা, বিনিয়োগ পরিবেশ ও সংস্কার বিষয়ে সরকারের সর্বোচ্চ পর্যায়ে কাঠামোবদ্ধ মতামত দেওয়ার সুযোগ পাবেন।
শনিবার (৪ এপ্রিল) প্রধানমন্ত্রীর কার্যালয়ে তার সভাপতিত্বে পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়।
পরিষদের সদস্যদের মধ্যে রয়েছেন দেশের শীর্ষ শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা। তারা হলেন-এসিআই পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ড. আরিফ দৌলা, এপেক্স ফুটওয়্যারের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নাসিম মঞ্জুর, রানার গ্রুপের চেয়ারম্যান হাফিজুর রহমান খান, প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী আহসান খান চৌধুরী, বে গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জিয়াউর রহমান, ইনসেপ্টা গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আবদুল মুকতাদির, ডিবিএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল জাব্বার, র্যাংগস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সোহানা রউফ চৌধুরী এবং প্যাসিফিক জিন্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোহাম্মদ তানভীর।
প্রধানমন্ত্রীর আমন্ত্রণে সভায় আরও উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুকতাদির, জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদি আমিন এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ-এর চেয়ারম্যান আশিক চৌধুরী।
সভায় নিয়ন্ত্রক পরিবেশ, জ্বালানি, মানবসম্পদ, করনীতি, লজিস্টিকস, রপ্তানি বহুমুখীকরণ ও প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।
পরিষদ সদস্যরা এ উদ্যোগকে ব্যবসাবান্ধব পরিবেশ গঠনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন। তারা জানান, এই ফোরাম বেসরকারি খাতের মতামতের ভিত্তিতে একটি কার্যকর কর্মপরিকল্পনা প্রণয়ন করবে।
সভায় প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশকে বৈশ্বিকভাবে প্রতিযোগিতামূলক রাখতে আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে নীতিমালা প্রণয়ন করতে হবে। এ ক্ষেত্রে সমন্বয়কারী সংস্থা হিসেবে বিডা সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোর সঙ্গে কাজ করবে।
জানা গেছে, বেসরকারি খাত উপদেষ্টা পরিষদ প্রতি তিন মাস অন্তর বৈঠক করবে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!