রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের আহ্বানে জাতীয় সংসদের ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার (১২ মার্চ)। বেলা ১১টায় অধিবেশনের কার্যক্রম শুরু হবে।
২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের পতনের পর এটিই প্রথম সংসদ অধিবেশন। প্রথম দিনই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত হবেন। সংসদের বিধি অনুযায়ী তাদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি। পাশাপাশি তিনি সংসদে ভাষণ দেবেন।
অধিবেশন সামনে রেখে বুধবার ক্ষমতাসীন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংসদীয় দলের বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, সংসদের প্রথম অধিবেশনেই বেশ কিছু গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক সিদ্ধান্ত আসতে পারে।
তিনি আরও জানান, আজকের অধিবেশনের পর ১৫ মার্চ আবার সংসদ বসতে পারে। এরপর কিছুদিন বিরতি থাকতে পারে। সংসদ অধিবেশন শুরু হওয়ার পর জনপ্রত্যাশা, শহীদদের আকাঙ্ক্ষা এবং জুলাই সনদে যেসব বিষয়ে ঐকমত্য হয়েছে, সেগুলো বিবেচনায় রেখে সংসদের কার্যক্রম পরিচালিত হবে।
অধিবেশন ঘিরে ইতোমধ্যে সংসদ ভবন সংস্কার ও প্রস্তুত করা হয়েছে। ২০২৪ সালের ৫ আগস্টের ঘটনায় বিক্ষোভকারীরা সংসদ ভবনের বিভিন্ন স্থানে ভাঙচুর চালালে ভবন ও আশপাশের স্থাপনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। পরে গণপূর্ত বিভাগ ও সংসদ সচিবালয় যৌথভাবে সংস্কারকাজ সম্পন্ন করে।
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯টি আসনের মধ্যে ২৯৭টির গেজেট প্রকাশ করে বাংলাদেশ নির্বাচন কমিশন। এতে বিএনপি ২০৯টি আসনে জয় পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী ৬৮টি আসন পেয়ে বিরোধীদল হিসেবে সংসদে বসতে যাচ্ছে।
বিজয়ী সংসদ সদস্যদের শপথের মাধ্যমে সংসদ কার্যকর হয়েছে। পরে বিএনপি জোটের সংসদীয় দলের বৈঠকে তারেক রহমান–কে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী নির্বাচিত করা হয়।
অন্যদিকে জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির জোট তাদের সংসদীয় দলের বৈঠকে জামায়াতের আমির ডা. শফিকুর রহমানকে বিরোধীদলীয় নেতা এবং এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকে বিরোধীদলীয় চিফ হুইপ নির্বাচিত করেছে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!