রাজধানীর বিভিন্ন এলাকায় ডাচ-বাংলা ব্যাংকের অনেকগুলো এটিএম বুথে টাকার সংকট দেখা গেছে। গতকাল সোমবার ও আজ (মঙ্গলবার) বিভিন্ন এলাকা ঘুরে এমন সংকট দেখা যায়। এতে ব্যাংকটির কার্ডধারী গ্রাহকরা এবং মোবাইল ব্যাংকিং ‘রকেট’ এর সেবা গ্রহীতারা নগদ অর্থ উত্তোলনের ঝামেলায় পড়ছেন।
সরেজমিনে মঙ্গলবার (৯ জুন) সকালে রাজধানীর মতিঝিলের দিলকুশা রোডে অবস্থিত ব্যাংকটি লোকাল অফিস সংলগ্ন এটিএম বুথটিতে অর্ধেক শাটার বন্ধ রাখতে দেখা যায়। এই বুথের সিকিউরিটির গার্ডের কাছে জানতে চাইলে তিনি বলেন, বুথে টাকা নেই। টাকা দিতে অফিস থেকে লোক আসছে না। তাই অর্ধেক শাটার বন্ধ রেখে গ্রাহকদের অন্য বুথে চেষ্টা করতে বলা হচ্ছে।
এই চিত্র শুধু একটি বুথেই নয়। রাজধানীর মুগদা ও মানিকনগর অঞ্চলের দুটি বুথে গতকাল বিকেলে টাকা তুলতে এসে অনেকেই ফাঁকা হাতে ফিরে গেছেন। গতকাল বিকেলে মুন্না নামে একজন মুগদায় অবস্থিত ব্যাংকটির এটিএম বুথে টাকা তুলতে এসে অভিযোগ করে বলেন, তিনি ব্যাংকের গুলশানের দুটি বুথে টাকা তুলতে গিয়ে ব্যর্থ হয়েছেন। এখন নিজ এলাকার বুথে চেষ্টা করেও কাটা তুলতে পারেননি।
ব্যাংকের আরেকজন গ্রাহক বলেন, তিনি দুদিন ধরে মুগদার এই বুথ থেকে টাকা তোলার চেষ্টা করে ব্যর্থ হচ্ছেন। তার কাছে ব্যাংকের চেক বইও নেই। ফলে বুথ থেকে টাকা তুলতে না পারায় তিনি ধারে টাকা নিয়ে কাজ চালিয়ে নিচ্ছেন।
মুগদার এই বুথের সিকিউরিটি গার্ড বলেন, ঈদের আগে কয়েকদিন টাকা পেতে সমস্যা হচ্ছিল। ঈদের পর সেটি ঠিকও হয়েছিল। এখন ৩-৪ দিন ধরে আবারও সমস্যা দেখা দিয়েছে। বুথে টাকা দিতে অফিস থেকে লোকও আসছে না।
সোমবার সন্ধ্যায় মানিকনগর পুকুরপাড় বুথে গিয়ে দেখা যায়, এই বুথেও দুদিন ধরে টাকা নেই। কোনো গ্রাহক বুথের মাধ্যমে টাকা জমা দিলে কেবই সেই পরিমাণ টাকাই অন্য গ্রাহক তার কার্ড ব্যবহার করে তুলতে পারছেন। এই বুথের সামনে অপেক্ষমাণ কয়েকজন জানান, কেউ টাকা জমা দিতে আসলে তার অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করে তার থেকে নগদ টাকা নেওয়ার জন্য অপেক্ষায় রয়েছেন।
অবশ্য আজ দুপুর সাড়ে ১২টার দিকে মানিকনগর বিশ্বরোডের একটি বুথ এবং গোপীবাগের একটি বুথে গিয়ে টাকা পাওয়া গেছে। তবে এই দুটি বুথের সিকিউরিটি গার্ডরাও জানিয়েছেন, তাদের বুথেও কয়েকদিন ধরে টাকার সংকট ছিল। আজকে সংকট নেই। অফিস থেকে লোক এসে বুথে পর্যাপ্ত টাকা দিয়ে গেছে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!