টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত একটি কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের চারজনের মৃত্যু হয়েছে। শনিবার (২০ জুন) সকালে উপজেলার টেলকি গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহতরা হলেন-বাবুল হাদিমা, তার শিশু ছেলে নেইমার ম্রং, একই গ্রামের রতন নকরেক ও গাবরিয়েল নকরেক।
মধুপুর ফায়ার সার্ভিসের সাব-স্টেশন অফিসার লাভলু তরফদার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সকালে টেলকি গ্রামের একটি পরিত্যক্ত কূপে ছাগলের একটি বাচ্চা পড়ে যায়। পরে সেটিকে তুলতে প্রথমে এক শিশু কূপে নামে। সেখানে অক্সিজেনের অভাবে সে অসুস্থ হয়ে পড়ে এবং মারা যায়। পরে তাকে উদ্ধার করতে একে একে আরও তিনজন কূপে নামলে তারাও শ্বাসরুদ্ধ হয়ে মারা যান।
ফায়ার সার্ভিস কর্মকর্তা জানান, কূপটি প্রায় ৯ থেকে ১০ ফুট গভীর। ধারণা করা হচ্ছে, কূপের ভেতরে অক্সিজেনের স্বল্পতা এবং বিষাক্ত গ্যাস জমে থাকায় এ দুর্ঘটনা ঘটে।
ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!