টাইব্রেকারের নাটকীয়তায় ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে বাংলাদেশ। শুক্রবার (৩ এপ্রিল) মালদ্বীপের রাজধানী মালেতে অনুষ্ঠিত ফাইনালে নির্ধারিত সময় গোলশূন্য ড্র থাকার পর টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে জয় পায় লাল-সবুজের প্রতিনিধিরা।
টাইব্রেকারের পঞ্চম শটে আমেরিকান প্রবাসী ফুটবলার রোনান সুলিভানের সফল কিকে নিশ্চিত হয় বাংলাদেশের শিরোপা।
ম্যাচের প্রথমার্ধে তুলনামূলক প্রাধান্য বিস্তার করে বাংলাদেশ। তবে দ্বিতীয়ার্ধে আক্রমণে এগিয়ে ছিল ভারত। বল দখল ও আক্রমণে এগিয়ে থেকেও বাংলাদেশের রক্ষণভাগ ও গোলরক্ষক মাহিনকে তেমন চাপে ফেলতে পারেনি তারা। অন্যদিকে বাংলাদেশও পাল্টা আক্রমণে কয়েকটি ভালো সুযোগ তৈরি করে।
দ্বিতীয়ার্ধের মাঝামাঝি সময়ে মাঠে নামেন রোনান সুলিভানের ভাই ডেকলান সুলিভান। তিনি নিজের প্রান্ত ধরে কয়েকটি কার্যকর আক্রমণ গড়ে তোলেন। ম্যাচের শেষ মুহূর্তে দূর থেকে ভাই রোনানের উদ্দেশে দারুণ একটি পাস দেন তিনি। তবে ভারতের ডিফেন্ডারদের ফাঁকি দিয়ে বল পেয়ে নেওয়া রোনানের শট প্রতিহত করেন ভারতীয় গোলরক্ষক।
মালের স্টেডিয়ামে অনুষ্ঠিত এই হাইভোল্টেজ ম্যাচে গ্যালারিতে উপস্থিত ছিলেন বিপুলসংখ্যক বাংলাদেশি প্রবাসী সমর্থক। ছুটির দিন হওয়ায় তারা মাঠে এসে বাংলাদেশ দলকে জোরালো সমর্থন জানান।
একই গ্রুপে থাকায় দুই দলই একে অপরের খেলার ধরন সম্পর্কে ভালোভাবে অবগত ছিল। ফলে বাংলাদেশের আক্রমণের অন্যতম ভরসা রোনান সুলিভানকে শুরু থেকেই কড়া নজরদারিতে রাখে ভারত। তারপরও নিজের দক্ষতায় একাধিক শট নিয়ে প্রতিপক্ষের রক্ষণভাগে চাপ তৈরি করেন তিনি।
ম্যাচজুড়ে দুই দলই গোলের জন্য মরিয়া চেষ্টা চালালেও নির্ধারিত সময়ে কোনো দলই গোলের দেখা পায়নি। শেষ পর্যন্ত টাইব্রেকারে স্নায়ুচাপের পরীক্ষায় জয়ী হয়ে শিরোপা ঘরে তোলে বাংলাদেশ।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!