জুলাই জাতীয় সনদের প্রতিটি শব্দ ও অক্ষরের প্রতি বর্তমান সরকার পূর্ণ অঙ্গীকারাবদ্ধ বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, এই সনদ বাস্তবায়নের মাধ্যমে জাতি ও জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করা হবে।
মঙ্গলবার (১০ মার্চ) রাজধানীর সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির শহীদ শফিউর রহমান মিলনায়তনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জুলাই জাতীয় সনদের পাশাপাশি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নির্বাচনী ইশতেহারে যে প্রতিশ্রুতিগুলো দেওয়া হয়েছে, জনগণের ম্যান্ডেট অনুযায়ী সেগুলোও বাস্তবায়ন করা হবে। তিনি জানান, ইশতেহারে উপ-রাষ্ট্রপতির পদ রাখার যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, সেটিও কার্যকর করা হবে।
সম্প্রতি সংবিধান সংস্কার ও গণভোট অধ্যাদেশ সংক্রান্ত বিষয়ে আদালতে করা রিটের প্রসঙ্গ টেনে তিনি বলেন, বিচারাধীন বিষয় নিয়ে সমালোচনা নয়, বরং আইনের কাঠামোর ভেতরে আলোচনা হওয়া উচিত। বিভিন্ন রাজনৈতিক দল জুলাই সনদ ও গণরায় নিয়ে নানা মন্তব্য করলেও সরকার এ সনদের প্রতি শতভাগ অঙ্গীকারাবদ্ধ।
তিনি আরও বলেন, গণভোটের রায়কে সম্মান জানাতে হলে তা প্রথমে জাতীয় সংসদে আলোচনা ও আইন প্রণয়নের মাধ্যমে সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে।
আসন্ন সংসদ অধিবেশন প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, আগামী ১২ মার্চ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সাংবিধানিকভাবে ১৩৩টি অধ্যাদেশ উপস্থাপন করা হবে। সংসদই সিদ্ধান্ত নেবে সেগুলো কীভাবে গৃহীত বা সংশোধিত হবে।
অনুষ্ঠানে জয়নুল আবেদীনের সভাপতিত্বে আরও বক্তব্য দেন কায়সার কামাল ও বদরুদ্দোজা বাদল। এ সময় আইনজীবী ফোরামের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!