ঝিনাইদহ জেলা ছাত্রদলের করা একটি মামলায় গ্রেপ্তার হওয়া জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতা তারেক রেজা আদালত থেকে জামিন পেলেও একই মামলায় জাতীয় যুবশক্তির সংগঠক অয়ন রহমান খানের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।
আজ সোমবার (২৫ মে) দুপুরে ঝিনাইদহের একটি স্থানীয় আদালত এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন এনসিপির দপ্তর সম্পাদক ও যুগ্ম সদস্যসচিব সালেহ উদ্দিন সিফাত।
আদালতে তারেক রেজা ও অয়ন রহমান খানের পক্ষে জামিন শুনানি করেন এনসিপির আইন সম্পাদক অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা, সহ-আইন সম্পাদক অ্যাডভোকেট হুমায়রা নূর, অ্যাডভোকেট আরমান হোসাইন, অ্যাডভোকেট জায়েদ বিন নাসের, অ্যাডভোকেট মমিনুল হাসান ও অ্যাডভোকেট ইসমাইল হোসেন।
এর আগে গতকাল রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঝিনাইদহ শহরের স্টেডিয়ামসংলগ্ন ফ্যামিলি জোন মিলনায়তনের সামনে থেকে ঝিনাইদহ সদর থানা-পুলিশ তারেক রেজাকে গ্রেপ্তার করে। একই মামলায় শনিবার রাত সাড়ে ১১টার দিকে যশোরের একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় যুবশক্তির সংগঠক অয়ন রহমান খানকেও গ্রেপ্তার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার জুমার নামাজের পর এনসিপি নেতা নাসিরুদ্দিন পাটোয়ারীকে কেন্দ্র করে সংঘটিত ঘটনাকে ঘিরে এনসিপি ও ছাত্রদলের কর্মীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পরে দুই পক্ষের পাল্টাপাল্টি মামলায় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।
শুক্রবার রাতে এনসিপি নেতা তারেক রেজা ছাত্রদলের আট নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করেন। পরদিন ছাত্রদলের পক্ষ থেকে পাল্টা মামলা দায়ের করা হয়, যেখানে তারেক রেজাকে প্রধান আসামি করা হয়। এই পাল্টা মামলার ভিত্তিতেই তারেক রেজা ও অয়ন রহমান খানকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়। পরে রোববার তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। আজ আদালত থেকে তারেক রেজা জামিন পেলেও অয়ন রহমান খানের জামিন আবেদন নামঞ্জুর হওয়ায় তিনি এখনো কারাগারেই রয়েছেন।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!