আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বিশেষ বাস সেবার উদ্যোগ নিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু)। শিক্ষার্থীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যে বাড়ি ফেরা নিশ্চিত করতে আগামী ১১ মার্চ থেকে নির্দিষ্ট ৪টি রুটে এই দূরপাল্লার বাসগুলো ছেড়ে যাবে।
শুক্রবার (৬ মার্চ) জাকসুর পরিবহন ও যাতায়াত সম্পাদক তানভীর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
জাকসু সূত্রে জানা গেছে, আগামী ১১ মার্চ ২০২৬ (বুধবার) সকাল ৬টায় বিশ্ববিদ্যালয়ের ট্রান্সপোর্ট চত্বর থেকে বাসগুলো গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেবে। বিআরটিসির ডাবল ডেকার বাসে প্রতিটিতে ৭৫ জন করে শিক্ষার্থী যাতায়াত করতে পারবেন।
নির্ধারিত রুটসমূহ শিক্ষার্থীদের চাহিদা বিবেচনায় মূলত চারটি জেলার উদ্দেশ্যে এই বাসগুলো চলাচল করবে। রংপুর ও বগুড়া- এই রুটের বাসগুলো যমুনা সেতু ও সিরাজগঞ্জ হয়ে যাতায়াত করবে। খুলনা- পদ্মা সেতু হয়ে ভাঙ্গা, মুকসুদপুর, ভাটিয়াপাড়া, গোপালগঞ্জ ও বাগেরহাট হয়ে খুলনায় পৌঁছাবে। বরিশাল- পদ্মা সেতু হয়ে ভাঙ্গা ও মাদারিপুর হয়ে বরিশালের উদ্দেশ্যে যাত্রা করবে।
বাসে সিট নিশ্চিত করতে আগ্রহী শিক্ষার্থীদের আগামী ৮ মার্চ ২০২৬ (রবিবার) এর মধ্যে নির্ধারিত ভাড়া পরিশোধ করতে হবে। সব আসন পূরণ হওয়া সাপেক্ষে এই সেবা প্রদান করা হবে।
জাকসু সংশ্লিষ্টরা জানান, ঈদের সময় সাধারণ পরিবহনে যাতায়াত বেশ কষ্টসাধ্য হয়ে পড়ে। শিক্ষার্থীদের যাতায়াতকে ঝামেলামুক্ত করতেই প্রতি বছরের মতো এবারও এই বিশেষ ব্যবস্থার আয়োজন করা হয়েছে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!