পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে। এতে অংশ নেবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে আবহাওয়া প্রতিকূল হলে প্রধান জামাত সকাল ৮টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে অনুষ্ঠিত হবে।
সোমবার (২৫ মে) সকালে জাতীয় ঈদগাহ ময়দান পরিদর্শন শেষে এসব তথ্য জানান ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম।
তিনি জানান, প্রায় ৩০ হাজার বর্গমিটার আয়তনের জাতীয় ঈদগাহ ময়দানে একসঙ্গে প্রায় ৩৫ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। এর মধ্যে ভিআইপি পুরুষদের জন্য ২৫০ জন, নারী ভিআইপিদের জন্য ৮০ জন, সাধারণ পুরুষ মুসল্লিদের জন্য ৩১ হাজার এবং নারীদের জন্য ৩ হাজার ৫০০ জনের ব্যবস্থা রাখা হয়েছে।
প্রশাসক আরও জানান, ভিআইপি পুরুষদের জন্য পাঁচটি ও নারীদের জন্য একটি বিশেষ কাতার নির্ধারণ করা হয়েছে। এছাড়া সাধারণ মুসল্লিদের জন্য ৬৫টি বড় কাতার এবং নারীদের জন্য ৫০টি ছোট কাতারের ব্যবস্থা থাকবে।
ঈদগাহে প্রবেশের জন্য একটি ভিআইপি গেট, পুরুষদের জন্য দুটি এবং নারীদের জন্য একটি প্রবেশপথ রাখা হয়েছে। নামাজ শেষে বের হওয়ার জন্য ভিআইপিদের জন্য একটি, পুরুষদের জন্য পাঁচটি এবং নারীদের জন্য একটি পৃথক গেট থাকবে।
কোরবানির বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও প্রস্তুতির কথা জানিয়ে মো. আব্দুস সালাম বলেন, নির্ধারিত স্থানে কোরবানি করার নির্দেশনা দেওয়া হয়েছে। বর্জ্য বায়োডিগ্রেডেবল ব্যাগে রাখার আহ্বান জানানো হয়েছে এবং প্রথম দিনের বর্জ্য আট ঘণ্টার মধ্যে অপসারণ করা হবে।
তিনি আরও জানান, এ কাজে ১৩ হাজার ৪৫৩ জন পরিচ্ছন্নতাকর্মী ও ২ হাজার ১১৭টি যানবাহন নিয়োজিত থাকবে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!