বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার (২ জুন) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত জাতিসংঘের সদরদপ্তরে অনুষ্ঠিত নির্বাচনে তিনি জয়লাভ করেন।
নির্বাচনে মোট ১৯০টি দেশ ভোট দেয়। এর মধ্যে ড. খলিলুর রহমান ৯৯ ভোট পেয়ে বিজয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী আন্দ্রেয়াস এস কাকৌরিস পান ৯১ ভোট।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের সভাপতি আনালেনা বেয়ারবক নতুন সভাপতির নাম ঘোষণা করেন। এ সময় উপস্থিত ছিলেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।
ফলাফল ঘোষণার সময় সাধারণ পরিষদের সভাকক্ষে উপস্থিত ছিলেন ড. খলিলুর রহমান। বিজয়ের ঘোষণা আসার পর তাকে দুই হাত তুলে মোনাজাত করতে দেখা যায়। পরে তিনি সংক্ষিপ্ত বক্তব্য দেন।
এই জয়ের মাধ্যমে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির পদে দ্বিতীয়বারের মতো বাংলাদেশের প্রতিনিধি নির্বাচিত হলেন। এর আগে ১৯৮৬ সালে সাধারণ পরিষদের ৪১তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন হুমায়ুন রশিদ চৌধুরী। আগামী ৮ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার কথা রয়েছে। ২২ সেপ্টেম্বর বিশ্বনেতাদের ভাষণের মাধ্যমে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্ক শুরু হবে।
আঞ্চলিক পালাক্রমে দায়িত্ব বণ্টনের নিয়ম অনুযায়ী, ৮১তম অধিবেশনের সভাপতির পদটি এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় গ্রুপের জন্য নির্ধারিত ছিল। এ নির্বাচনে বাংলাদেশ ও সাইপ্রাস একই গ্রুপ থেকে প্রতিদ্বন্দ্বিতা করে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!