জনগণের দাবি ও প্রয়োজনের ভিত্তিতে কুমিল্লাকে বিভাগে উন্নীত করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, ‘কুমিল্লাকে বিভাগ ঘোষণা করা যদি জনগণের দাবি হয়ে থাকে, তবে তা বাস্তবায়ন করা হবে।’
শনিবার (১৬মে) কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর বাজার মাঠে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। চাঁদপুর সফরের পথে কুমিল্লায় সংক্ষিপ্ত এই পথসভায় অংশ নেন প্রধানমন্ত্রী।
বক্তব্যের শুরুতে সরকারের বিভিন্ন উন্নয়ন ও কল্যাণমূলক পদক্ষেপের কথা তুলে ধরে তারেক রহমান বলেন, ‘বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী খাল খনন, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণ এবং ইমাম-পুরোহিতদের সম্মানি দেওয়া শুরু হয়েছে। বিএনপি যে ওয়াদা দেয়, সরকারে এলে সেই ওয়াদা পূরণ করে।’
দেশ পুনর্গঠনের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘সবাই যাতে স্বাবলম্বী হতে পারে, সেজন্য নিজ নিজ জায়গা থেকে দায়িত্ব পালন করতে হবে। জনগণই দেশের মালিক; মালিক যখন দায়িত্ব নেয়, তখনই দেশ এগিয়ে যায়।’
বিগত সরকারের সমালোচনা করে তিনি বলেন, ‘স্বৈরাচার যেমন দেশের ওপর অত্যাচার-নির্যাতন করেছে, তেমনি অর্থ লোপাটও করেছে। যার কারণে দেশের অর্থনীতি এখন কিছুটা চাপের মুখে রয়েছে।’
দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি কাটিয়ে উঠতে জনগণকে ধৈর্য ধরার আহ্বানও জানান তিনি।
প্রধানমন্ত্রী আরও বলেন, ‘জনগণই বিএনপির রাজনীতির মূল উৎস। আপনারা বিএনপির সঙ্গে থাকলে আমরা দেশকে আরও এগিয়ে নিতে পারব।’
এর আগে শনিবার সকাল পৌনে ৯টায় রাজধানীর বাসভবন থেকে সড়কপথে চাঁদপুরের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। সফরকালে তিনি কুমিল্লা ও চাঁদপুরে একাধিক উন্নয়ন ও রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেবেন।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!