চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার অপরাধীদের অভয়ারণ্য হিসেবে পরিচিত জঙ্গল সলিমপুরে র্যাব ও পুলিশের ক্যাম্পে সোমবার (২৫ মে) ভোরে হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনার পর অপরাধীদের ধরতে এলাকায় যৌথ বাহিনীর ব্যাপক তল্লাশি অভিযান শুরু হয়েছে।
র্যাব-৭-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান জানান, রাত আনুমানিক আড়াইটার দিকে সশস্ত্র 'ইয়াসিন বাহিনী'র একদল সন্ত্রাসী জঙ্গল সলিমপুরে অবস্থিত র্যাব ক্যাম্পটি ঘেরাও করে অতর্কিত গুলি চালায়। এ সময় র্যাব সদস্যরাও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়েন।
তবে এই গোলাগুলির ঘটনায় কেউ হতাহত হয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
ঘটনার পরপরই ওই এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে এবং বর্তমানে যৌথ অভিযান চলছে। প্রতিবেদনটি পাঠানোর সময় সকাল পর্যন্ত অভিযান চলমান ছিল।
এদিকে স্থানীয় সূত্র জানিয়েছে, একই সময়ে জঙ্গল সলিমপুরের আলীনগর এলাকায় অবস্থিত পুলিশ ক্যাম্পেও হামলা চালায় সন্ত্রাসীরা।
উল্লেখ্য, এর আগে গত ১৯ জানুয়ারি জঙ্গল সলিমপুরের দুর্গম এলাকায় সন্ত্রাসীদের হামলায় র্যাবের ডিএডি (ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর) মোতালেব হোসেন নিহত হয়েছিলেন।
গত দুই দশকেরও বেশি সময় ধরে জঙ্গল সলিমপুর এলাকাটি দুর্ধর্ষ অপরাধীদের আস্তানা হিসেবে ব্যবহৃত হয়ে আসছে।
২০১৭ এবং ২০২২ সালে প্রশাসন এই এলাকাটি অপরাধমুক্ত করতে এবং অবৈধ স্থাপনা উচ্ছেদে উদ্যোগ নিলেও স্থানীয় সন্ত্রাসীদের বাধা ও বিভিন্ন প্রতিকূলতার কারণে তা সফল হয়নি।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!