চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে চার ঘণ্টায় ৩৫ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সদস্য সচিব ড. এ কে এম আরিফুল হক সিদ্দিকী। তিনি বলেন, ‘ভোট শুরুর পর থেকে দুপুর ১টা পর্যন্ত কেন্দ্রগুলোতে ৩৫ শতাংশ ভোট কাস্ট হয়েছে। বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।’
বুধবার (১৫ অক্টোবর) বেলা দেড়টার দিকে এই তথ্য জানান আরিফুল হক।
সকাল নয়টায় উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়। ভোটাররা লাইনে দাঁড়িয়ে সুশৃঙ্খলভাবে ভোট দিচ্ছেন।
নির্বাচন কমিশন সূত্র জানায়, চাকসু নির্বাচনে ২৬ পদের বিপরীতে ৪১৫ জন এবং হল সংসদে ৪৭৩ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটারের সংখ্যা ২৭ হাজার ৫২১ জন। এর মধ্যে ছাত্র ১৬ হাজার ৮৪ জন এবং ছাত্রী ১১ হাজার ৩২৯ জন।
১৫টি কেন্দ্রে রয়েছে ৬৭টি কক্ষ। প্রতিটি কক্ষে রয়েছে পাঁচটি ব্যালট বাক্স ও পাঁচজন করে এজেন্ট। একটি কেন্দ্রে সর্বোচ্চ ৫০০ ভোটার ভোট দিতে পারবেন। ভোট গ্রহণ শেষে হল সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণা হবে ভোট কেন্দ্রে। আর কেন্দ্রীয় ফলাফল ঘোষণা হবে ব্যবসায় প্রশাসন (বিবিএ) অনুষদে।
সর্বশেষ ১৯৯০ সালে চাকসু নির্বাচন হয়েছিল। এর ৩৫ বছর পর নির্বাচন হচ্ছে। শিক্ষার্থীদের প্রতিনিধি নির্বাচনের দিনটিকে ঘিরে চবি ক্যাম্পাসে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। পুরো ক্যাম্পাসকে ঢাকা হয়েছে নিরাপত্তার চাদরে।
আইনশৃঙ্খলা রক্ষায় পাঁচটি অনুষদের প্রতিটিতে একজন করে মোট পাঁচজন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। কেন্দ্রগুলোর বাইরে আরও চারজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে রয়েছে ভ্রাম্যমাণ আদালত। নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ, র্যাব, এপিবিএন, বিজিবি, বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা বাহিনী, রোভার স্কাউট ও বিএনসিসি মিলিয়ে প্রায় ১ হাজার ৭০০ জন সদস্য মোতায়েন রয়েছে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!