সারাদেশে চাঁদাবাজদের তালিকা তৈরি করা হচ্ছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, শুধু চাঁদাবাজ নয়, তাদের সঙ্গে কোনো পুলিশ সদস্য জড়িত থাকলে তাদেরও তালিকাভুক্ত করা হচ্ছে।
শনিবার (২২ আগস্ট) বিকেলে সন্ত্রাসী হামলায় আহত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ইএনটি বিভাগের প্রধান অধ্যাপক ডা. মো. আসাদুর রহমানকে দেখতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, চাঁদাবাজরা রাতারাতি কোটিপতি হতে চায়। তারা চিহ্নিত সন্ত্রাসী, দাগি আসামি ও গডফাদারদের নাম ব্যবহার করে। শুধু চাঁদাবাজদের তালিকা করা হচ্ছে না, চাঁদাবাজদের সঙ্গে পুলিশ সদস্য জড়িত থাকলে তাদের তালিকাও করা হচ্ছে।
তিনি বলেন, আজই বিশেষ করে মেট্রো এলাকায় নির্দেশনা দেওয়া হয়েছে। ঢাকা মহানগর পুলিশসহ দেশের সব মেট্রোপলিটন এলাকায় চাঁদাবাজ, চিহ্নিত সন্ত্রাসী ও মাদক কারবারিদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ দেওয়া হয়েছে।
চাঁদাবাজ ও সন্ত্রাসীদের ধরতে যারা ব্যর্থ হবে, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
অধ্যাপক ডা. মো. আসাদুর রহমানের ওপর হামলার প্রসঙ্গে তিনি বলেন, একটি সংঘবদ্ধ চক্র ইএনটি বিভাগের প্রধানের মতো ‘হাইভ্যালু’ ব্যক্তিদের টার্গেট করে ভয়ভীতি প্রদর্শন ও হামলা চালাচ্ছিল। এর পেছনে চাঁদাবাজির উদ্দেশ্যও ছিল। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, চক্রটির সাত সদস্যের মধ্যে চারজনকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। ৪৮ ঘণ্টার মধ্যে মূলহোতাকেও গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ।
তিনি বলেন, পুলিশের কাজের প্রশংসা করি। তবে তাদের আরও কাজ বাকি আছে। সংঘবদ্ধ চাঁদাবাজদের নির্মূল করতে হবে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!