চাঁদাবাজ ও অস্ত্রধারী দাগি আসামিদের তালিকা করে শিগগিরই ঢাকা ও সারাদেশে সাঁড়াশি অভিযান চালানো হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বুধবার (৪ মার্চ) ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)-এর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান। সভায় রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি, চাঁদাবাজি, অবৈধ অস্ত্রের ব্যবহার ও দাগি অপরাধীদের তৎপরতা নিয়ে আলোচনা হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ঢাকা থেকে অভিযান শুরু হবে, তবে তা শুধু রাজধানীতে সীমাবদ্ধ থাকবে না। সারাদেশে চাঁদাবাজ ও অস্ত্রধারীদের তালিকা করা হচ্ছে। কোনো ধরনের প্রভাব বা পক্ষপাত ছাড়াই নির্মোহভাবে তালিকা তৈরি করা হবে। এরপর সমন্বিত পরিকল্পনায় অভিযান চালিয়ে তাদের আইনের আওতায় আনা হবে।’
তিনি আরও বলেন, সাম্প্রতিক সময়ে বিভিন্ন এলাকায় চাঁদাবাজি, দখলদারিত্ব ও অবৈধ অস্ত্র প্রদর্শনের অভিযোগ পাওয়া গেছে। এসব অপরাধ নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর অবস্থানে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। অপরাধী যে-ই হোক, তার রাজনৈতিক বা সামাজিক পরিচয় বিবেচনায় নেওয়া হবে না-আইন সবার জন্য সমান।
জনগণের সহযোগিতা কামনা করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় জনসম্পৃক্ততা জরুরি। কোথাও চাঁদাবাজি বা অস্ত্রের ভয়ভীতি প্রদর্শনের ঘটনা ঘটলে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর আহ্বান জানান তিনি।
সভায় ডিএমপির কর্মকর্তারা অপরাধপ্রবণ এলাকা চিহ্নিতকরণ, গোয়েন্দা নজরদারি জোরদার এবং ওয়ারেন্টভুক্ত ও পলাতক আসামিদের গ্রেপ্তারে বিশেষ টিম গঠনের প্রস্তাব দেন। স্বরাষ্ট্রমন্ত্রী এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন বলে জানা গেছে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!