রাজধানীর যাত্রাবাড়ি-চিটাগাং রোড এলাকায় লেগুনা চালক নুরে আলম ওরফে খায়রুল ইসলামকে পিটিয়ে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ, তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
রোববার (২২ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে দলের পক্ষে প্রতিক্রিয়া জানান সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
বিবৃতিতে তিনি বলেন, রাজধানীর ব্যস্ততম সড়কগুলোতে দীর্ঘদিন ধরে চাঁদাবাজির অভিযোগ অত্যন্ত উদ্বেগজনক। গণপরিবহন চালকদের কাছ থেকে বিভিন্ন সংস্থার নাম ভাঙিয়ে নিয়মিত অর্থ আদায়ের অভিযোগ রাষ্ট্র ও প্রশাসনের ভাবমর্যাদাকে প্রশ্নবিদ্ধ করছে।
তিনি উল্লেখ করেন, গত ২০ ফেব্রুয়ারি জুমার দিন বিকেল ৩টার দিকে যাত্রাবাড়ি-চিটাগাং রোড এলাকায় চাঁদা দিতে অস্বীকৃতি অথবা স্ট্যান্ড নিয়ন্ত্রণকে কেন্দ্র করে লেগুনা চালক খায়রুল ইসলামকে পিটিয়ে হত্যা করা হয়।
জামায়াত সেক্রেটারি জেনারেল বলেন, ‘জনপ্রত্যাশার নতুন বাংলাদেশে এ ধরনের হত্যাকাণ্ড কিছুতেই মেনে নেওয়া যায় না।’
ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি। পাশাপাশি যাত্রাবাড়ি-চিটাগাং রোডসহ রাজধানীর বিভিন্ন এলাকায় পরিবহন খাতে চাঁদাবাজির অভিযোগ নিরপেক্ষভাবে তদন্ত করে দায়ীদের আইনের আওতায় আনার আহ্বান জানান।
মিয়া গোলাম পরওয়ার বলেন, নিহত খায়রুল ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তার মৃত্যুতে নির্ভরশীল পরিবার, ছোট্ট শিশু কন্যা ও স্বজনরা চরম অনিশ্চয়তায় পড়েছেন। এটি শুধু একটি প্রাণহানি নয়, বরং একটি পরিবারের স্বপ্ন ও সম্ভাবনার নির্মম পরিসমাপ্তি।
নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তিনি ক্ষতিগ্রস্ত পরিবারকে উপযুক্ত আর্থিক সহায়তা প্রদান এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি জোর দাবি জানান। পাশাপাশি দেশব্যাপী পরিবহনসহ সব খাতে চাঁদাবাজি, সন্ত্রাস ও দখলবাজির সংস্কৃতি বন্ধে কার্যকর ও স্থায়ী পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তিনি।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!