ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাত্র এক দিন বাকি। ভোট দিতে গিয়ে সময় বাঁচাতে এবং ভোটকেন্দ্রে ঝামেলা এড়াতে ভোটাররা তাদের ভোটার নম্বর আগে থেকেই জেনে রাখতে পারেন। অনেকেই ভেবে থাকেন যে এনআইডি নম্বর আর ভোটার নম্বর একই, কিন্তু এগুলো সম্পূর্ণ আলাদা।
ভোটার নম্বর জানার জন্য কোনো অফিসে গিয়ে হাফেঁয়ে সময় কাটানোর দরকার নেই। ঘরে বসেই অনলাইনে এবং অন্যান্য মাধ্যমে এটি জানা সম্ভব। চলুন জানি কীভাবে—
১. স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট অ্যাপ (Smart Election Management BD)
ভোটাররা এই অ্যাপের মাধ্যমে ভোটার নম্বর ও ভোটকেন্দ্রের তথ্য জানতে পারবেন। প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করতে হবে। ড্যাশবোর্ড থেকে ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন’ সিলেক্ট করুন। ‘ভোটকেন্দ্র খুঁজুন’ অপশনে ক্লিক করে এনআইডি নম্বর ও জন্ম তারিখ ইনপুট দিন। দেখানো হবে ভোটার নম্বর, ভোটার ক্রমিক নম্বর, ভোটকেন্দ্রের নাম ও ঠিকানা।
২. হটলাইন নম্বর ১০৫
দেশের যে কোনো জায়গা থেকে হটলাইন ১০৫-এ কল করলে ভোটার নম্বর ও কেন্দ্রের তথ্য জানা যাবে। কল করার পর অপারেটরের সঙ্গে কথা বলতে ৯ প্রেস করতে হবে। তথ্য জানতে ভোটারের এনআইডি নম্বর ও জন্ম তারিখ প্রয়োজন। সেবা চালু থাকে ভোর ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত।
৩. এসএমএসের মাধ্যমে
মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখুন: PC এনআইডি নম্বর, এটি ১০৫ নম্বরে পাঠিয়ে দিন। ফিরতি এসএমএসে ভোটার নম্বর ও কেন্দ্রের তথ্য জানানো হবে।
৪. নির্বাচন কমিশনের ওয়েবসাইট
যেকোনো ব্রাউজার থেকে ওয়েবসাইটে প্রবেশ করুন। ‘ভোটকেন্দ্র’ মেনুতে ক্লিক করুন। নির্বাচনি এলাকা ও উপজেলা/থানা নির্বাচন করে কেন্দ্রের তালিকা দেখা যাবে। এনআইডি নম্বর ও জন্ম তারিখ দিয়ে অনুসন্ধান করলে ভোটার নম্বর ও কেন্দ্রের ঠিকানা জানা যাবে। এছাড়া কেন্দ্রের অবস্থান গুগল ম্যাপে দেখার সুবিধাও আছে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!