চোখ ও মস্তিষ্কের মধ্যে সংযোগ স্থাপনকারী গুরুত্বপূর্ণ স্নায়ু হলো অপটিক নার্ভ। গ্লুকোমা হলে এ স্নায়ুটি ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত হয় এবং ক্রমান্বয়ে দৃষ্টিশক্তি কমে আসে। অনেক সময় কোনো পূর্বলক্ষণ ছাড়াই এ দৃষ্টিনাশক রোগ দেখা দিতে পারে। যে-কোনো বয়সে গ্লুকোমা হতে পারে, তবে ৪০ বছরের বেশি বয়সী ব্যক্তি এবং যাদের পরিবারে গ্লুকোমার ইতিহাস আছে, তাদের ঝুঁকি তুলনামূলক বেশি। সময়মতো চিকিৎসা শুরু না করলে এ রোগ স্থায়ী অন্ধত্বের কারণ হতে পারে। তথ্য অনুযায়ী, বর্তমানে বাংলাদেশে আক্রান্ত রোগীর সংখ্যা আনুমানিক ২৭ লাখ।
গ্লুকোমায় আক্রান্ত হলে চোখের ভেতরে তরল নিষ্কাশনে বাধা সৃষ্টি হয় এবং চাপ বেড়ে যায়। প্রাথমিকভাবে চোখ লাল হওয়া, পানি পড়া ও হালকা ব্যথা থাকতে পারে। পরবর্তী সময়ে দৃষ্টিশক্তি কমে আসা, মাথাব্যথা, বমিভাব ইত্যাদি উপসর্গ দেখা দেয়। আলোর চারপাশে রংধনুর মতো ছটা দেখা, যাকে বলা হয় রেনবো হ্যালোÑ এ রোগের একটি উল্লেখযোগ্য লক্ষণ। সামনের দৃষ্টি অনেক সময় স্বাভাবিক থাকলেও পার্শ্বীয় দৃষ্টিশক্তি ধীরে ধীরে সংকুচিত হয়ে ‘টানেল ভিশন’-এ রূপ নেয়। অনেক ক্ষেত্রে প্রেসবায়োপিয়া বা নিকটদৃষ্টির পাওয়ারেও পরিবর্তন দেখা দিতে পারে। চোখের ভেতরের ‘অ্যাকুয়াস হিউমার’ নামের তরল চোখের গঠন অটুট রাখা ও পুষ্টি সরবরাহে সহায়তা করে। এই তরল ট্র্যাবেকুলার মেশওয়ার্ক নামক সূক্ষ্ম টিস্যুর মাধ্যমে নিষ্কাশিত হয়। ওপেন-অ্যাঙ্গেল গ্লুকোমায় এ নিষ্কাশন প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়। ফলে তরল জমে গিয়ে চোখের ভেতরে চাপ বাড়ে এবং অপটিক স্নায়ুর ক্ষতি হয়। আবার কখনও স্বাভাবিক আইওপি থাকা সত্ত্বেও অপটিক স্নায়ু ক্ষতিগ্রস্ত হতে পারে, যাকে স্বাভাবিক-টেনশন গ্লুকোমা বলা হয়।
পরিবারে গ্লুকোমার ইতিহাস, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, স্থূলতা, চোখে আঘাত এবং দীর্ঘদিন স্টেরয়েডজাতীয় ওষুধ সেবন ঝুঁকির কারণ হতে পারে। নিওভাসকুলার গ্লুকোমায় চোখে অস্বাভাবিক নতুন রক্তনালি তৈরি হয়ে তরল নিষ্কাশনে বাধা দেয়, যা সাধারণত ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপের জটিলতায় ঘটে। পিগমেন্টারি গ্লুকোমায় আইরিস থেকে পিগমেন্ট ঝরে গিয়ে তরল চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। ছানি বা টিউমারের মতো সমস্যাও গ্লুকোমার কারণ হতে পারে।
গ্লুকোমা পুরোপুরি প্রতিরোধ করা না গেলেও দ্রুত শনাক্ত ও চিকিৎসার মাধ্যমে অপটিক স্নায়ুর ক্ষতি ও অন্ধত্ব প্রতিরোধ করা সম্ভব। তবে ভিজ্যুয়াল ফিল্ড উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত না হওয়া পর্যন্ত অনেক সময় রোগ শনাক্ত করা কঠিন হয়। চিকিৎসার মধ্যে রয়েছে চোখের ড্রপ, লেজার ও শল্যচিকিৎসা। ওপেন-অ্যাঙ্গেল গ্লুকোমায় প্রোস্টাগ্ল্যান্ডিন-জাতীয় ড্রপ, আলফা-অ্যাড্রেনার্জিক অ্যাগোনিস্ট, বেটা-ব্লকার, মাস্কারিনিক রিসেপ্টর অ্যাগোনিস্ট (যেমনÑ পিলোকারপিন) প্রভৃতি ব্যবহৃত হয়। প্রয়োজন অনুযায়ী লেজার বা আধুনিক শল্যচিকিৎসা (এক্সপ্রেস শান্ট ইমপ্লান্টেশন) করা হয়। ওপেন-অ্যাঙ্গেল গ্লুকোমায় সাধারণত দীর্ঘমেয়াদি বা আজীবন চিকিৎসা প্রয়োজন, আর ক্লোজড-অ্যাঙ্গেল গ্লুকোমায় নির্দিষ্ট ক্ষেত্রে লেজার চিকিৎসায় ভালো ফল পাওয়া যায়। ভবিষ্যতে অপটিক স্নায়ু পুনরুদ্ধার বা সংযোজনভিত্তিক চিকিৎসা সম্ভাবনার দ্বার খুলতে পারে। গ্লুকোমা সম্পর্কে জানুন, নিয়মিত চোখ পরীক্ষা করুন এবং প্রয়োজন হলে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!