যুক্তরাজ্যের পুলিশ সাবেক ব্রিটিশ যুবরাজ অ্যান্ড্রু আলবার্টকে গ্রেপ্তার করেছে। সরকারি পদে অসদাচরণের অভিযোগের ভিত্তিতে নরফোক শহর থেকে তাকে আটক করা হয়।
দক্ষিণ-পূর্ব ইংল্যান্ডের টেমস ভ্যালি পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, তদন্তের অংশ হিসেবে নরফোক থেকে ষাটোর্ধ্ব এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। জাতীয় নীতিমালার কারণে তাঁর নাম প্রকাশ করা হয়নি। তবে বিবিসির খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার সকালে পুলিশ সাবেক যুবরাজকে গ্রেপ্তার করেছে। রাজকীয় স্যান্ডরিংহাম এস্টেটে তাঁকে গাড়িতে তুলতে দেখা গেছে।
বৃহস্পতিবার অ্যান্ড্রু ৬৬তম জন্মদিন পালন করছেন। কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন সংক্রান্ত ফাইলে একাধিকবার অ্যান্ড্রুর নাম উল্লেখ রয়েছে। সম্প্রতি প্রকাশিত ছবিতে দেখা গেছে, অ্যান্ড্রু পৃথকভাবে মেঝেতে শুয়ে থাকা চার নারীর ওপর হাঁটু গেড়ে বসে ছিলেন।
গত বছরের অক্টোবরে রাজা তৃতীয় চার্লস অ্যান্ড্রুর রাজকীয় পদবি ও সম্মাননা বাতিল করেন। তবে এখনও তিনি প্রিন্স অ্যান্ড্রু নামেই পরিচিত। মৃত্যুর আগে ভার্জিনিয়া জুফ্রে নামের এক নারী অভিযোগ করেছিলেন, তাঁকে প্রিন্স অ্যান্ড্রুর সঙ্গে তিনবার যৌন সম্পর্ক স্থাপনে বাধ্য করা হয়েছিল, যার দুটি ঘটনার সময় তিনি ১৭ বছর বয়সী ছিলেন।
বিবিসির বিশেষ সংবাদদাতা লুসি ম্যানিং জানিয়েছেন, এপস্টেইন ফাইল তদন্তে এই গ্রেপ্তার অত্যন্ত গুরুত্বপূর্ণ মোড়। অ্যান্ড্রু মাউন্টব্যাটেন-উইন্ডসরের বিরুদ্ধে তোলা সরকারি পদে অসদাচরণের অভিযোগ মূলত এপস্টেইন নথি সংক্রান্ত। তিনি বাণিজ্য দূত থাকার সময় কিছু নথি এপস্টেইনের কাছে হস্তান্তর করেছিলেন।
অ্যান্ড্রুর বিরুদ্ধে অসদাচরণের পাশাপাশি এক নারীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগও খতিয়ে দেখছে পুলিশ। তবে সাবেক যুবরাজ সব ধরনের অভিযোগ অস্বীকার করেছেন।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!