২০২৭ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, আপাতত পরীক্ষা পেছানোর কোনো কারণ দেখা যাচ্ছে না।
সোমবার (৩১ আগস্ট) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সম্মেলনকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
শিক্ষামন্ত্রী বলেন, ‘আপাতত এইচএসসি পরীক্ষা পেছানোর কোনো কারণ আমরা দেখছি না। দুর্যোগ বা জাতীয় পর্যায়ে কোনো বিশেষ পরিস্থিতি তৈরি না হলে, আমাদের কাছে বর্তমানে এইচএসসি পরীক্ষা পেছানোর কোনো কারণ নেই।’
তিনি বলেন, এইচএসসি পরীক্ষার্থীদের যথেষ্ট সময় দেওয়া হয়েছে। প্রায় এক বছর আগেই পরীক্ষার সময়সূচি জানিয়ে দেওয়া হয়েছে। শিক্ষার্থীরা সে অনুযায়ী প্রস্তুতি নিচ্ছে। ক্লাস ও পরীক্ষার প্রস্তুতির জন্যও তাদের পর্যাপ্ত সময় ও সুযোগ রয়েছে।
শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা বোর্ডগুলোর ঘোষিত সূচি অনুযায়ী, ২০২৭ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা আগামী বছরের ৬ জুন থেকে শুরু হওয়ার কথা। লিখিত পরীক্ষা ১৩ জুলাইয়ের মধ্যে শেষ করার পরিকল্পনা রয়েছে।
সম্প্রতি এসএসসি ও সমমান পরীক্ষা পেছানোর পর এইচএসসি পরীক্ষার সূচিতেও পরিবর্তন আসবে কি না-এমন প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী স্পষ্ট করেন, বর্তমানে এমন কোনো কারণ নেই।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!