-1780282748261-178398268.jpg&w=1920&q=75)
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা সাত দিনের ছুটি শেষে আজ সোমবার (১ জুন) থেকে খুলছে সরকারি-বেসরকারি অফিস, আদালত, ব্যাংক, বিমা প্রতিষ্ঠান ও শেয়ারবাজার। দীর্ঘ ছুটি শেষে কর্মজীবী মানুষ নিজ নিজ কর্মস্থলে ফিরতে শুরু করেছেন।
ঈদ উপলক্ষে গত ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত সরকারি ছুটি ছিল। এর সঙ্গে মিল রেখে ব্যাংক, বিমা ও পুঁজিবাজারও বন্ধ রাখা হয়। ছুটি শেষে আজ থেকে সব প্রতিষ্ঠানে স্বাভাবিক কার্যক্রম শুরু হচ্ছে।
ইতোমধ্যে দেশের বিভিন্ন জেলা থেকে সড়ক, রেল ও নৌপথে রাজধানীতে ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষ। রোববার থেকেই ঢাকামুখী যাত্রীর চাপ বাড়তে দেখা গেছে। ফলে রাজধানীর বিভিন্ন সড়কে যানবাহনের সংখ্যাও বৃদ্ধি পেয়েছে।
তবে ঈদের পর প্রথম কর্মদিবসে অফিসপাড়ায় স্বাভাবিক সময়ের তুলনায় কর্মচাঞ্চল্য কিছুটা কম থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। অনেকেই সহকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়ে সময় কাটাবেন।
গত ২৮ মে দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হয়। ঈদ উপলক্ষে আগে ছয় দিনের ছুটি নির্ধারিত থাকলেও ঈদযাত্রা নির্বিঘ্ন করতে নির্বাহী আদেশে আরও একদিন ছুটি বাড়িয়ে টানা সাত দিনের ছুটি ঘোষণা করে সরকার।
ছুটির আগে ২৩ মে সাপ্তাহিক ছুটির দিনেও সরকারি কর্মকর্তা-কর্মচারীরা অফিস করেন।
অন্যদিকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, বিদ্যুৎ, পানি, গ্যাস, ফায়ার সার্ভিস, বন্দর, ডাক ও টেলিযোগাযোগসহ জরুরি সেবাসংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো ছুটির আওতার বাইরে ছিল। একই সঙ্গে হাসপাতাল, চিকিৎসাসেবা এবং জরুরি স্বাস্থ্যসেবার সঙ্গে সংশ্লিষ্ট কর্মীরাও দায়িত্ব পালন করেছেন।
দীর্ঘ ছুটি শেষে আজ থেকে দেশের প্রশাসনিক ও অর্থনৈতিক কর্মকাণ্ড আবারও পূর্ণোদ্যমে শুরু হচ্ছে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!