আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঈদযাত্রা নির্বিঘ্ন, নিরাপদ ও চাঁদামুক্ত রাখতে উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি। একই সঙ্গে বাসে অতিরিক্ত ভাড়া আদায় বা যাত্রী হয়রানি করা যাবে না বলেও সতর্ক করা হয়েছে।
বুধবার (১১ মার্চ) রাজধানীর মহাখালী আন্তঃজেলা বাস টার্মিনাল–এ আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন সমিতির মহাসচিব ও ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি–এর সাধারণ সম্পাদক সাইফুল আলম।
‘ঈদযাত্রা নির্বিঘ্ন ও চাঁদামুক্ত করার লক্ষ্যে’ এ সভার আয়োজন করে মহাখালী বাস টার্মিনাল মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। সভায় ময়মনসিংহ ও সিলেটসহ বিভিন্ন রুটে চলাচলকারী পরিবহন মালিক, চালক ও তাদের সহকারীরা অংশ নেন।
সাইফুল আলম জানান, বাড়তি ভাড়া আদায় ঠেকাতে গাবতলী বাস টার্মিনাল, সায়েদাবাদ বাস টার্মিনাল ও মহাখালী বাস টার্মিনালসহ ঢাকার প্রধান বাস টার্মিনালগুলোতে ‘প্যাসেঞ্জার হেল্প ডেস্ক’ স্থাপন করা হবে। কোনো বাসে অতিরিক্ত ভাড়া নেওয়া হলে যাত্রীরা সেখানে অভিযোগ জানাতে পারবেন।
তিনি বলেন, ঈদযাত্রায় কোনো অবস্থাতেই যাত্রী হয়রানি করা যাবে না। এ বিষয়ে পরিবহন মালিক ও শ্রমিকদের ইতোমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে।
এ ছাড়া ফিটনেসবিহীন কোনো বাস সড়কে চলতে দেওয়া হবে না বলেও জানান তিনি। তার মতে, ফিটনেসবিহীন যানবাহন ও বেপরোয়া গতিতে গাড়ি চালানো সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ। তাই মহাসড়কে নির্ধারিত গতির বেশি গতিতে গাড়ি চালানো যাবে না এবং চালকদের পর্যাপ্ত বিশ্রাম নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
সভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক ও পাবনা-৫ আসনের সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেন, ঈদযাত্রা ঘিরে কোনো ধরনের যাত্রী হয়রানি সহ্য করা হবে না। পরিবহন খাতে চাঁদাবাজি ও অতিরিক্ত ভাড়া আদায় কঠোরভাবে দমন করা হবে।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন মহাখালী আন্তঃজেলা বাস টার্মিনালের কার্যকরী সভাপতি আবুল কালাম আজাদ। এতে বক্তব্য দেন মো. সরওয়ার এবং ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি এম এ বাতেনসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!