ব্রিটেনবিরোধী উসকানিমূলক মন্তব্য ও ইসলামবিদ্বেষী অবস্থানের কারণে ইসরাইলের উপপররাষ্ট্রমন্ত্রী শ্যারন হাসকেল সম্প্রতি আন্তর্জাতিক সমালোচনার মুখে পড়েছেন। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দল থেকে আলাদা হয়ে গঠিত নিউ হোপ পার্টির সদস্য হাসকেলকে ইসরাইলি সরকারের অন্যতম বিতর্কিত মুখ বলা হচ্ছে।
ব্রিটেনে ইসলামবিদ্বেষী মন্তব্য ও আচরণ
মিডলইস্ট আইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, গত সপ্তাহে ব্রিটেনের ম্যানচেস্টারে এক ইহুদি উপাসনালয়ে ব্রিটিশ-সিরীয় এক ব্যক্তির হামলায় একজন নিহত হওয়ার ঘটনায় শোক জানাতে হাসকেল সেখানে যান। সেসময় বুলেটপ্রুফ জ্যাকেট পরে উপস্থিত হয়ে তিনি বলেন, ‘একজন ইহুদি হিসেবে আমি তোমাদের রাস্তায় নিরাপদ নই। শুধুমাত্র আমার অস্তিত্বের কারণেই আমাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে।’ এরপরদিন ম্যানচেস্টারেই অনুষ্ঠিত ব্রিটিশ কনজারভেটিভ পার্টির সম্মেলনে অংশ নিয়ে হাসকেল যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারকে সমালোচনা করে বলেন, ‘অতিরিক্ত ও নিয়ন্ত্রণহীন অভিবাসন, বিশেষ করে ইসলামপন্থী সম্প্রদায় থেকে আসা অভিবাসীরা, ব্রিটিশ সমাজের মূল্যবোধকে ক্ষতিগ্রস্ত করছে এবং ইহুদিবিদ্বেষ বাড়াচ্ছে।’
তার এই মন্তব্যকে যুক্তরাজ্যের মুসলিম ও মানবাধিকার সংগঠনগুলো সরাসরি ইসলামবিদ্বেষী হিসেবে অভিহিত করেছে।
গোপনে ভিডিও ধারণ করে বিতর্কে
এ বছর শুরুর দিকে শ্যারন হাসকেল ব্রিটিশ সংসদ সদস্যদের একটি প্রতিনিধিদলের সফরকালে গোপনে ভিডিও ধারণ করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেন। ৬০ সেকেন্ডের ওই ভিডিওতে তিনি ব্রিটিশ এমপি এমিলি থর্নবেরিকে তীব্রভাবে প্রশ্নবিদ্ধ করেন, ‘যদি কালই পশ্চিম তীরে নির্বাচন হয়, আপনি কি সেখানে যেতে রাজি?’
থর্নবেরি উত্তর শুরু করতেই হাসকেল বাধা দিয়ে বলেন, ‘নির্বাচন না হওয়ার কারণ হলো, পরদিন হামাস নিয়ন্ত্রণ নিয়ে নেবে। দুই রাষ্ট্রভিত্তিক সমাধানে রাজি মানেই গাজা হামাসের হাতে তুলে দেওয়া—যা আমরা কখনোই মেনে নেব না।’
এই ঘটনাকে যুক্তরাজ্যের সংসদীয় পররাষ্ট্র কমিটি ‘কূটনৈতিক শিষ্টাচার লঙ্ঘন’ হিসেবে নিন্দা জানায়।
ফিলিস্তিন ইস্যুতে উগ্র অবস্থান
ফিলিস্তিন ইস্যুতে হাসকেল বারবার বিতর্কিত মন্তব্য করেছেন। তিনি বলেছেন, ‘শান্তি তখনই সম্ভব, যখন ফিলিস্তিনিরা আমাদের ঘৃণা করার চেয়ে তাদের সন্তানদের ভালোবাসতে শিখবে।’
গাজার যুদ্ধে ১৭ হাজার শিশু নিহত হওয়ার প্রতিবেদন প্রসঙ্গে জুলাইয়ে হাসকেল বলেন, ‘এটা হামাসের প্রচারণা। পৃথিবীর কোনো যুদ্ধেই শিশু নিহত হওয়া অস্বাভাবিক নয়।’
আগস্টে তিনি দক্ষিণ সুদান সফর করেন, যেখানে ইসরাইলি সরকারের পক্ষ থেকে গাজা উপত্যকার ফিলিস্তিনিদের জোরপূর্বক সেখানে স্থানান্তরের সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে বলে অ্যাসোসিয়েটেড প্রেস জানায়। যদিও হাসকেল দাবি করেন, তার সফর ছিল মানবিক সহায়তা ও দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে। চরম ডানপন্থার সঙ্গে ঘনিষ্ঠতা
হাসকেল ও অন্য কয়েকজন ইসরাইলি মন্ত্রীর সাম্প্রতিক মন্তব্য ইউরোপীয় ডানপন্থী ও অভিবাসনবিরোধী গোষ্ঠীর প্রতি একপ্রকার সহানুভূতি প্রকাশ করেছে বলে সমালোচনা উঠেছে।
গত সপ্তাহে আরেক ইসরাইলি মন্ত্রী—প্রবাস বিষয়ক মন্ত্রী আমিখাই চিকলি—ব্রিটিশ উগ্র-ডানপন্থী কর্মী টমি রবিনসনকে ইসরাইল সফরে আমন্ত্রণ জানান। এই ঘটনায় ব্রিটেনের প্রভাবশালী ইহুদি সংগঠনগুলোও ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে।
বোর্ড অব ডেপুটিজ অব ব্রিটিশ জিউস এবং জিউইশ লিডারশিপ কাউন্সিল এক বিবৃতিতে বলেছে, “দোষী সাব্যস্ত উগ্রবাদী টমি রবিনসনকে আমন্ত্রণ জানানো তাদের প্রচেষ্টাকে দুর্বল করে, যারা প্রকৃতপক্ষে ইসলামী চরমপন্থা মোকাবিলা ও সামাজিক সম্প্রীতি রক্ষায় কাজ করছে।”
ইসরাইলি সরকারের সমর্থক এই দুই সংস্থা সাধারণত তেল আবিবের পক্ষে অবস্থান নেয়, কিন্তু এই প্রথমবার তারা ইসরাইলি মন্ত্রীদের এমন সিদ্ধান্তের প্রকাশ্য বিরোধিতা করল।
ফলে শ্যারন হাসকেল এখন শুধু ফিলিস্তিন ইস্যুতেই নয়, বরং আন্তর্জাতিক পর্যায়েও ইসরাইলের উগ্র জাতীয়তাবাদী ও ইসলামবিদ্বেষী চেহারার প্রতীক হয়ে উঠছেন।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!