শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পরিবহনে ব্যবহারের জন্য ইলেক্ট্রিক বাস আমদানিতে সব ধরনের শুল্ক-কর অব্যাহতি দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এর ফলে কাস্টমস ডিউটি, রেগুলেটরি ডিউটি, মূল্য সংযোজন কর (ভ্যাট), সম্পূরক শুল্ক, আগাম কর ও অগ্রিম আয়করসহ সব কর সুবিধা থেকে অব্যাহতি মিলবে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) এক প্রেস বিজ্ঞপ্তিতে এনবিআর এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কোনো স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় বা অনুরূপ শিক্ষাপ্রতিষ্ঠান নিজে ইলেক্ট্রিক বাস আমদানি করলে কিংবা তাদের পক্ষে অন্য কেউ শিক্ষার্থী পরিবহনের জন্য বাস আমদানি করলেও এ সুবিধা প্রযোজ্য হবে।
নির্দেশনায় আরও বলা হয়েছে, শিক্ষার্থী পরিবহনের এসব বাসের রং হবে হলুদ এবং বাসের গায়ে স্পষ্টভাবে শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী পরিবহনের বিষয়টি উল্লেখ করতে হবে।
শুল্ক-কর ছাড় সুবিধা পেতে আমদানিকারক প্রতিষ্ঠানকে এনবিআরে আবেদন করতে হবে। আবেদন পাওয়ার পর ১০ কার্যদিবসের মধ্যে তা নিষ্পত্তি করা হবে বলে জানিয়েছে সংস্থাটি।
এনবিআর মনে করছে, এই উদ্যোগের ফলে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো তুলনামূলক কম খরচে পরিবেশবান্ধব ও আধুনিক পরিবহন ব্যবস্থা চালু করতে পারবে। এতে একসঙ্গে বেশি সংখ্যক শিক্ষার্থীর যাতায়াত নিশ্চিত হওয়ায় যানজট কমবে, জ্বালানি সাশ্রয় হবে এবং অভিভাবকদের পরিবহন ব্যয়ও কমবে।
এছাড়া সাধারণ যাত্রী পরিবহনে ব্যবহৃত ইলেক্ট্রিক বাস আমদানিতে শুল্ক-কর হ্রাসের বিষয়টিও সরকারের সক্রিয় বিবেচনায় রয়েছে বলে জানানো হয়েছে। এ সিদ্ধান্ত বাস্তবায়ন হলে ব্যক্তিগত গাড়ির ব্যবহার কমে গণপরিবহনের ওপর নির্ভরতা বাড়বে, ফলে জ্বালানি সাশ্রয়ের পাশাপাশি যাতায়াত ব্যয়ও কমবে বলে আশা করা হচ্ছে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!