বলিউড বাদশা শাহরুখ খানের জন্য বছরটি যেন সাফল্যের নতুন সংজ্ঞা লিখছে। বর্তমানে তিনি তার আসন্ন সিনেমা ‘কিং’ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। তবে এর মধ্যেই বিনোদনপাড়ায় নতুন গুঞ্জন ‘কিং’-এর শুটিং শেষ হতে না হতেই শাহরুখ শুরু করবেন তার ক্যারিয়ারের অন্যতম সফল ছবি ‘জওয়ান’-এর সিক্যুয়েলের কাজ।
ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদন অনুযায়ী, পরিচালক অ্যাটলির সঙ্গে শাহরুখের ‘জওয়ান ২’ নির্মাণের পরিকল্পনা এখন আর কেবল গুঞ্জনে সীমাবদ্ধ নেই। দীর্ঘ কয়েক মাসের নিবিড় পরিশ্রমের পর অবশেষে ছবিটির চিত্রনাট্য চূড়ান্ত হয়েছে।
মাত্র কয়েক সপ্তাহ আগেই পাণ্ডুলিপির কাজ শেষ করেছেন নির্মাতারা। ‘জওয়ান ২’ এখন পুরোপুরি শুটিং ফ্লোরে যাওয়ার অপেক্ষায়। সবকিছু ঠিক থাকলে আগামী বছর থেকেই ছবিটির দৃশ্যধারণ শুরু হতে পারে।
প্রতিবেদনে আরও বলা হয়, তবে এবারের আসরে বড় চমক থাকছে খলনায়কের চরিত্রে। কিং খানের বিপরীতে টক্কর দিতে একজন বড় মাপের দক্ষিণ ভারতীয় সুপারস্টারকে খলনায়ক হিসেবে নেওয়ার পরিকল্পনা করছেন পরিচালক অ্যাটলি।
উল্লেখ্য, এর আগে শাহরুখ-অ্যাটলি জুটির ‘জওয়ান’ বিশ্বজুড়ে বক্স অফিসে রেকর্ড ভাঙা সাফল্য পেয়েছিল। সেই ধারাবাহিকতায় সিক্যুয়েলটি নিয়ে দর্শকদের প্রত্যাশা আকাশচুম্বী। যদিও নির্মাতাদের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!