সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে রামিসা ও সমসাময়িক বিভিন্ন ইস্যুতে আয়োজিত সংবাদ সম্মেলনে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে আইনগত প্রক্রিয়ার মুখোমুখি করার উদ্যোগ চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, সরকার তাকে আইনগতভাবে ফেরত চায় এবং এর জন্য কূটনৈতিক ও আইনি প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে।
বৃহস্পতিবার (২১ মে) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে রামিসা হত্যাকাণ্ডসহ সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা তো তাকে (শেখ হাসিনা) ফেরত চাই, আইনিভাবে চাই, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা অনুরোধ করেছি। ভারতের সঙ্গে চুক্তি অনুসারে অনুরোধ করেছি শেখ হাসিনাকে ফেরত চাই। আমরা চাই তিনি (শেখ হাসিনা) মামলা ফেস করুক।’
শেখ হাসিনা যখন কোনো বিবৃতি দেয় তখন গণমাধ্যম সেটা প্রচার করে, এ ক্ষেত্রে বিধিনিষেধ তুলে নেওয়া হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, এ রকম বিধিনিষেধ আছে বলে আমার জানা নেই। যদি কোনো গণমাধ্যম কোনো বক্তব্য প্রচার করে সেক্ষেত্রে আদালতের যদি কোনো নিষেধাজ্ঞা না থাকে সেই ব্যক্তির বক্তব্য প্রচার করতে পারে। আদালতের নিষেধাজ্ঞা থাকলে সেটা গণমাধ্যমের ফলো করা উচিত।
সীমান্ত পরিস্থিতি ও অনুপ্রবেশ প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশ সীমান্তে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে এবং নিয়মিত টহল ও নজরদারি জোরদার করা হয়েছে। অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনী সক্রিয়ভাবে কাজ করছে।
পল্লবীতে শিশু রামিসা হত্যাকাণ্ড প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্ত দ্রুত শেষ করে চার্জশিট দাখিল এবং দ্রুত বিচার নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। তিনি বলেন, সাম্প্রতিক আলোচিত হত্যাকাণ্ডগুলো—যেমন রামিসা, আছিয়া, তনু, গাজীপুরের ফাইভ মার্ডার এবং বগুড়ার ধর্ষণ মামলাসহ-সব ঘটনার তালিকা তৈরি করে দ্রুত বিচার নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে পুলিশকে প্রো-অ্যাকটিভ ভূমিকা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। শুধু ঘটনা ঘটার পর নয়, ঘটনার আগেই প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদার করা হচ্ছে।
তিনি বলেন, পুলিশ বাহিনীর আধুনিকায়ন ও সংস্কার কার্যক্রম চলমান রয়েছে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।
সরকারকে সময় দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমরা দায়িত্ব নেওয়ার পর সীমিত সময় পেয়েছি, তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে ধারাবাহিকভাবে কাজ চলছে।’

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!