গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট বা সিরিজের আগে অদ্ভূত সব কারণে ইনজুরিতে পড়া গ্লেন ম্যাক্সওয়েলের অভ্যাসে পরিণত হয়েছে। নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রাক্কালে মাউন্ট মঙ্গানুইতে নেট প্র্যাকটিসে এক অদ্ভুত দুর্ঘটনায় আহত হয়েছেন ম্যাক্সওয়েল, যে কারণে স্বাগতিকদের বিপক্ষে সিরিজ থেকে ছিটকে গেছেন এই বিস্ফোরক অলরাউন্ডার।
মিচ ওয়েনকে নেটে বোলিং করার সময় তার শক্তিশালী শটে ৩৬ বছর বয়সী ম্যাক্সওয়েলের অগ্রবাহুতে (ফোরআর্ম) আঘাত লাগে। স্ক্যানে এই অলরাউন্ডারের হাড়ে চিড় ধরা পড়েছে এবং ক্রিকেট অস্ট্রেলিয়ার নির্বাচকরা তার বদলি হিসেবে জশ ফিলিপেকে দলে ডেকেছেন।
দুর্ঘটনার সময় পাশের নেটে ব্যাটিং করছিলেন ম্যাথিউ শর্ট। তিনি ঘটনাটি এভাবে বর্ণনা করেছেন, 'আমি আড়চোখে দেখেছিলাম। আমরা একটা ছাউনির নিচে অনুশীলন করছিলাম, তাই শব্দটা প্রচণ্ড প্রতিধ্বনি হচ্ছিল।' শর্টকে উদ্ধৃত করে cricket.com.au লিখেছে, 'আমি দেখলাম (ওয়েন) জোরে শট খেলল আর তারপরপরই বিপর্যয়— সেটা ম্যাক্সির কবজিতে লাগে। শব্দটা মোটেই ভালো লাগছিল না।'
'(ওয়েন) এমন একজন যাকে টি-টোয়েন্টি অনুশীলনে আপনি বোলিং করতে চাইবেন না। ম্যাক্সি আগেও একাধিকবার এমন গুরুতর চোট সামলেছে। সে একটু হতাশ হয়েছিল, তবে যেকোনো আঘাতের মতোই এটা। আমি নিশ্চিত, সে এটা কাটিয়ে উঠবে,'–শর্ট বলেন।
ম্যাক্সওয়েলের দুর্দান্ত আন্তর্জাতিক ক্যারিয়ারে এটি সাম্প্রতিকতম দুর্ঘটনা। তিন বছর আগে তিনি একটি জন্মদিনের পার্টিতে বন্ধুর উপর পড়ে গিয়ে পা ভাঙেন। সেই চোটে অস্ত্রোপচার লাগে, যার প্রভাব এখনও তাকে সামলাতে হয়। ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপের আগে তিনি গলফ কার্ট থেকে পড়ে মাথায় আঘাত পেয়ে কনকাশনে আক্রান্ত হয়েছিলেন।
এবারও তিনি সময়ের সঙ্গে লড়াইয়ে নামছেন ২৯ অক্টোবর ক্যানবেরায় শুরু হতে যাওয়া ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের আগেই ফিট হয়ে উঠতে। এই দুটি সিরিজে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে অস্ট্রেলিয়ার প্রস্তুতিকে আরও জোরাল করার কথা ছিল। ম্যাক্সওয়েলের না থাকাটা মার্কাস স্টোইনিসের জন্য সুযোগ হয়ে উঠতে পারে। ৩৬ বছর বয়সী স্টোইনিস, যিনি গত বছরের নভেম্বরের পর থেকে অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি দলের বাইরে, এবার ওয়েন ও টিম ডেভিডের সঙ্গে মিডল-অর্ডারে নামতে পারেন।
অস্ট্রেলিয়া দল: মিচেল মার্শ (অধিনায়ক), শন অ্যাবট, জেভিয়ার বার্টলেট, অ্যালেক্স ক্যারি, টিম ডেভিড, বেন ডয়ারশুইস, জশ হ্যাজলউড, ট্রাভিস হেড, ম্যাট কুনেম্যান, মিচেল ওয়েন, জশ ফিলিপ, ম্যাথিউ শর্ট, মারকাস স্টোইনিস ও অ্যাডাম জাম্পা।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!