ঢাকা: সন্ত্রাস বিরোধী আইনে সাংবাদিক আনিস আলমগীর ও অভিনেত্রী মেহের আফরোজ শাওনসহ চারজনের বিরুদ্ধে রাজধানীর উত্তরা পশ্চিম থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
রোববার (১৪ ডিসেম্বর) রাতে অভিযোগটি করেন জুলাই রেভ্যুলেশনারী এলায়েন্সের সংগঠক আরিয়ান আহমেদ। অভিযোগে আরও যাদের নাম রয়েছে, তারা হলেন মারিয়া কিশপট্ট ও ইমতু রাতিশ ইমতিয়াজ।
উত্তরা পশ্চিম থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) জুয়েল অভিযোগের বিষয়টি নিশ্চিত করে বলেন, সাংবাদিক আনিস আলমগীর ও অভিনেত্রী মেহের আফরোজ শাওনসহ চারজনের বিরুদ্ধে একসঙ্গেই অভিযোগ দায়ের করা হয়েছে।
লিখিত অভিযোগে বলা হয়েছে, ২০২৪ সালের জুলাই মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষাপটে শেখ হাসিনা দেশত্যাগ করলেও তাঁর অনুসারীরা বিভিন্ন কৌশলে দেশে অবস্থান করে রাষ্ট্রের স্থিতিশীলতা ও অবকাঠামো ধ্বংসের লক্ষ্যে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের ষড়যন্ত্র করে আসছে।
অভিযোগে আরও বলা হয়, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে অভিযুক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন টেলিভিশন টকশোতে নিষিদ্ধ সংগঠনকে পুনরায় সক্রিয় করার উদ্দেশ্যে প্রচারণা চালিয়ে আসছেন। এর মাধ্যমে তারা আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।
এতে দাবি করা হয়, অভিযুক্তদের এসব বক্তব্য ও পোস্টের কারণে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা অনুপ্রাণিত হয়ে রাষ্ট্রকে অস্থিতিশীল করার পাশাপাশি অবকাঠামো ধ্বংসের লক্ষ্যে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়াচ্ছে।
এদিকে, গতকাল রোববার রাতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে নেওয়া হয়েছে সাংবাদিক আনিস আলমগীরকে। তাঁকে আটক বা গ্রেপ্তার করা হয়েছে কি না-এ বিষয়ে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, আনিস আলমগীরের সঙ্গে কথা বলে বিষয়টি বিস্তারিত জানানো হবে। এখনও তাঁর সঙ্গে কথা বলা হয়নি। ডিবি কার্যালয়ে গিয়ে আলোচনা শেষে বিস্তারিত জানানো হবে।
এর আগে রোববার রাত পৌনে ৮টার দিকে ধানমণ্ডির একটি জিম থেকে আনিস আলমগীরকে ডিবি সদস্যরা তাদের কার্যালয়ে নিয়ে যান।
উল্লেখ্য, চলতি বছরের ৬ ফেব্রুয়ারি সন্ধ্যায় অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে ডিবি পুলিশ হেফাজতে নেয়। পরদিন ৭ ফেব্রুয়ারি জিজ্ঞাসাবাদ শেষে তাঁকে পরিবারের জিম্মায় দেওয়া হয়।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!