নওগাঁ বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক শিক্ষা কার্যক্রম আজ শনিবার (১৮ জুলাই) থেকে শুরু হচ্ছে। বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ এবং শিক্ষা কার্যক্রমের উদ্বোধন করা হবে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, শনিবার সকাল ১০টায় নওগাঁ শহরের বরুনকান্দি মোড়ে অবস্থিত বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন।
এদিন বিশ্ববিদ্যালয়ের নতুন শ্রেণিকক্ষ, আধুনিক গ্রন্থাগার, কম্পিউটার ল্যাব এবং ব্র্যাক ব্যাংক স্টাডি সেন্টারেরও উদ্বোধন করা হবে। পরে কেক কেটে শিক্ষা কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা ঘোষণা করা হবে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহা. হাছানাত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, শিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুল খালেক, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ, ইউজিসির সদস্য অধ্যাপক ড. আবদুল্লাহ-আল-মামুন এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল।
এ ছাড়া স্থানীয় সংসদ সদস্য, জেলা পরিষদের প্রশাসকসহ বিভিন্ন পর্যায়ের অতিথিরা অনুষ্ঠানে বক্তব্য দেবেন।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রত্যাশা, আনুষ্ঠানিক শিক্ষা কার্যক্রম শুরু হওয়ার মধ্য দিয়ে নওগাঁসহ উত্তরাঞ্চলের শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষার নতুন সুযোগ সৃষ্টি হবে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!