-1775364901790-528293437.jpg&w=1920&q=75)
জ্বালানি সংকট মোকাবিলায় দেশে সরকারি ও বেসরকারি সব অফিসে নতুন কর্মঘণ্টা কার্যকর হয়েছে। রোববার (৫ এপ্রিল) থেকে নতুন এই সময়সূচি অনুযায়ী অফিস কার্যক্রম পরিচালিত হচ্ছে।
শনিবার (৪ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সব সরকারি ও বেসরকারি অফিস সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে। শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকবে। তবে জরুরি সেবাসমূহ এই সময়সূচির বাইরে থাকবে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, আদালতের সময়সূচি নির্ধারণে প্রয়োজনীয় নির্দেশনা দেবে সুপ্রিম কোর্ট। অন্যদিকে বেসরকারি শিল্পপ্রতিষ্ঠান ও কলকারখানার কর্মঘণ্টা নির্ধারণে শ্রম আইন অনুযায়ী নির্দেশনা দেবে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়।
এর আগে বৃহস্পতিবার (২ এপ্রিল) রাতে মন্ত্রিসভার বৈঠকে অফিস সময় এক ঘণ্টা কমিয়ে ৭ ঘণ্টা নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়।
এছাড়া জ্বালানি সাশ্রয়ের অংশ হিসেবে সন্ধ্যা ৬টার পর শপিংমল ও দোকানপাট বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। বিয়ে বা অন্যান্য অনুষ্ঠানে আলোকসজ্জার ক্ষেত্রেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
এদিকে, কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী ব্যাংকিং কার্যক্রম সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে এবং গ্রাহক লেনদেনের সময় নির্ধারণ করা হয়েছে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। তবে পোর্ট ও কাস্টমস এলাকায় অবস্থিত ব্যাংক শাখাগুলো আগের মতোই সপ্তাহে ৭ দিন ২৪ ঘণ্টা খোলা থাকবে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!