প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ জানিয়েছেন, আগামী বছর থেকে প্রাথমিক বৃত্তি পরীক্ষা নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে। তিনি বলেন, এবারের মতো সময়সূচি পিছিয়ে যাওয়ার সমস্যা আর থাকবে না।
শনিবার (১৮ এপ্রিল) রাজধানীর যাত্রাবাড়ী এলাকার পাড়াডগার মান্নান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, গত বছরের (২০২৫ সালের) বৃত্তি পরীক্ষা নির্ধারিত সময়ে অনুষ্ঠিত না হওয়ায় শিক্ষার্থীদের ওপর অতিরিক্ত চাপ তৈরি হয়েছে। ষষ্ঠ শ্রেণির পড়াশোনার পাশাপাশি বৃত্তি পরীক্ষার প্রস্তুতি নিতে হওয়ায় শিক্ষার্থীরা কিছুটা বিপাকে পড়েছে।
তিনি আরও বলেন, ‘বৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহ বাড়ায়। তাই এটি বাদ দেওয়ার কোনো পরিকল্পনা নেই। তবে ভবিষ্যতে সময়মতো আয়োজন নিশ্চিত করা হবে।’
কোচিং বাণিজ্য প্রসঙ্গে ববি হাজ্জাজ বলেন, প্রাথমিক পর্যায়ে কোচিং নিয়ন্ত্রণে সরকারের কঠোর অবস্থান রয়েছে। এ বিষয়ে নতুন নীতি ও উদ্ভাবনী উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
এছাড়া তিনি জানান, স্কুল অবকাঠামো উন্নয়ন, শ্রেণিকক্ষ বৃদ্ধি, ওয়াশরুম নির্মাণসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও মানসম্মত শিক্ষা পরিবেশ নিশ্চিত করতে মাঠপর্যায়ে নিয়মিত তদারকি চলছে।
পরিদর্শনকালে স্থানীয় সংসদ সদস্য মো. কামাল হোসেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!