আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি না, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে আদালত বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেছেন, দলটির বিষয়ে সিদ্ধান্ত হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে।
মঙ্গলবার তথ্য অধিদপ্তরে অনুষ্ঠিত সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে মাঠে বিভিন্ন রাজনৈতিক দলের অবস্থান প্রসঙ্গে ডা. জাহেদ উর রহমান বলেন, আওয়ামী লীগ এখন বিচারাধীন অবস্থায় রয়েছে এবং তাদের কার্যক্রম সন্ত্রাসবিরোধী আইনের আওতায় নিষিদ্ধ থাকবে। আদালতের রায়ের মাধ্যমেই নির্ধারিত হবে দলটি নিষিদ্ধ হবে কি না।
তিনি বলেন, আওয়ামী লীগ মানবতাবিরোধী অপরাধে জড়িত ছিল কি না, সেটিও বিচারের পরই স্পষ্ট হবে। এর আগে দলটি যদি মাঠে কোনো কর্মসূচি নিয়ে নামতে চায়, সেটি আইন ভঙ্গের শামিল হবে এবং সরকার সে অনুযায়ী ব্যবস্থা নেবে।
আওয়ামী লীগের রাজনৈতিক অবস্থান নিয়ে মন্তব্য করতে গিয়ে তথ্য উপদেষ্টা বলেন, দলটির এখন মাঠে সক্রিয় হওয়ার মতো নৈতিক সাহস নেই। তার ভাষ্য, অতীত কর্মকাণ্ডের কারণে আওয়ামী লীগের পক্ষে বড় গলায় কথা বলা সহজ হবে না।
এদিকে মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে বাংলাদেশ শিপিং করপোরেশনের রাষ্ট্রীয় মালিকানাধীন কার্গো জাহাজ ‘এমভি বাংলার জয়যাত্রা’ সফলভাবে হরমুজ প্রণালি অতিক্রম করেছে বলেও জানান তিনি।
তথ্য উপদেষ্টা বলেন, ১১৫ দিন পারস্য উপসাগরে আটকে থাকার পর জাহাজটির হরমুজ প্রণালি অতিক্রম বিশ্ব মেরিটাইম ইতিহাসে এক অনন্য সংকট ব্যবস্থাপনার দৃষ্টান্ত। তিনি বলেন, সরকারের সর্বোচ্চ পর্যায়ের দিকনির্দেশনা, নৌ-কৌশল এবং সংশ্লিষ্টদের সাহসিকতার ফলেই এই সাফল্য এসেছে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!