অ্যাপেন্ডিসাইটিস হলো অ্যাপেন্ডিক্স নামক একটি ছোট নলাকার অঙ্গের প্রদাহ। এটি বৃহদান্ত্রের সূচনাস্থলে এবং পেটের ডান দিকের নিম্নাংশে অবস্থান করে। যদিও অ্যাপেন্ডিক্সের কোনো গুরুত্বপূর্ণ শারীরবৃত্তীয় ভূমিকা নেই, তবু এর মুখ কোনো কারণে বন্ধ হয়ে গেলে ভেতরে শ্লেষ্মা জমে প্রদাহ সৃষ্টি হয়। এ প্রদাহ ক্রমে তীব্র হয়ে উঠলে তা গুরুতর জটিলতার কারণ হতে পারে। এ রোগের প্রথম লক্ষণ পেটব্যথা। ব্যথাটি প্রথমে নাভির চারপাশে নিস্তেজভাবে শুরু হয় এবং কয়েক ঘণ্টার মধ্যে ডানদিকের নিম্নাংশে স্থানান্তরিত হয়। এছাড়া বমি বমি ভাব, বমি, হালকা জ্বর ও ক্ষুধামন্দাও দেখা দিতে পারে। তবে প্রায় ৪০ শতাংশ রোগীর ক্ষেত্রে ক্লাসিক এ উপসর্গগুলো অনুপস্থিত থাকতে পারে। শিশু ও বয়স্কদের ক্ষেত্রে ব্যথার অবস্থান বা প্রকৃতি ভিন্ন হতে পারে। ফলে নির্ণয় জটিল হয়।
অ্যাপেন্ডিসাইটিসের প্রধান কারণ অ্যাপেন্ডিক্সের মুখ বা লুমেন বন্ধ হয়ে যাওয়া। এই বাধা সৃষ্টি হতে পারে মলপিণ্ড, লিম্ফয়েড টিস্যুর ফোলা, বিদেশি বস্তু বা পরজীবী দ্বারা। একবার লুমেন বন্ধ হয়ে গেলে অ্যাপেন্ডিক্সের অভ্যন্তরে শ্লেষ্মা জমতে থাকে। ফলে চাপ বৃদ্ধি পায়। এই অতিরিক্ত চাপ রক্তনালিগুলোর স্বাভাবিক প্রবাহে বাধা সৃষ্টি করে এবং টিস্যু অক্সিজেনের অভাবে ইস্কেমিক হয়ে পড়ে। পরে সেখানে ব্যাকটেরিয়া সংক্রমণ ঘটিয়ে পুঁজ তৈরি করে, যা ‘সাপুরেশন’ নামে পরিচিত। যদি এ পর্যায়ে চিকিৎসা না করা হয়, তবে অ্যাপেন্ডিক্স ফেটে গিয়ে সংক্রমিত পদার্থ পেটের গহ্বরে ছড়িয়ে পড়ে ‘পেরিটোনাইটিস’ নামক প্রাণঘাতী সংক্রমণ ঘটাতে পারে। এ অবস্থা থেকে সেপসিস ও মৃত্যুও ঘটতে পারে।
অন্য রোগের উপসর্গ অ্যাপেন্ডিসাইটিসের সঙ্গে মিলে যেতে পারে। যেমন গ্যাস্ট্রোএন্টেরাইটিস, মেসেন্টেরিক অ্যাডেনাইটিস, মেকেলের ডাইভার্টিকুলাইটিস, ইনটাসাসেপশন, হেনোক-শোনলেইন পুরপুরা, লোবার নিউমোনিয়া বা মূত্রনালির সংক্রমণ। সন্তান ধারণক্ষম নারীর ক্ষেত্রে এক্টোপিক গর্ভাবস্থা অ্যাপেন্ডিসাইটিসের মতোই উপসর্গ তৈরি করতে পারে, তাই গর্ভাবস্থা পরীক্ষা করা অত্যন্ত জরুরি।
রোগ নির্ণয়ে চিকিৎসক রোগীর শারীরিক ইতিহাস ও উপসর্গ মূল্যায়ন করে প্রয়োজনে ল্যাবরেটরি ও ইমেজিং পরীক্ষার কথা বলে থাকেন। বর্তমানে অ্যাপেন্ডিসাইটিস শনাক্তকরণের জন্য আল্ট্রাসাউন্ড ও সিটি স্ক্যান সর্বাধিক ব্যবহৃত পদ্ধতি। সিটি স্ক্যান সাধারণত আল্ট্রাসাউন্ডের তুলনায় অধিক নির্ভুল ফলাফল দেয়। তবে শিশু ও গর্ভবতী নারীর ক্ষেত্রে বিকিরণজনিত ঝুঁকির কারণে আল্ট্রাসাউন্ডকে প্রাধান্য দেওয়া হয়। অ্যাপেন্ডিসাইটিস প্রায় সবক্ষেত্রেই অস্ত্রোপচারের মাধ্যমে নিরাময় করা হয়। অস্ত্রোপচারের নাম অ্যাপেন্ডেকটমি, যা দুভাবে সম্পন্ন করা যায় ওপেন অ্যাপেন্ডেকটমি ও ল্যাপারোস্কপিক অ্যাপেন্ডেকটমি। ওপেন পদ্ধতিতে পেটের ডানদিকে একটি ছোট ছেদন করে অ্যাপেন্ডিক্স অপসারণ করা হয়। অন্যদিকে, ল্যাপারোস্কপিক পদ্ধতিতে ক্ষুদ্র ছিদ্রের মাধ্যমে ক্যামেরা ও সূক্ষ্ম যন্ত্র ব্যবহার করে অপারেশন করা হয়। ফলে ব্যথা ও রক্তক্ষয় কম হয় এবং রোগী দ্রুত সুস্থ হয়ে ওঠেন। কিছু নির্বাচিত ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক দিয়ে প্রদাহ নিয়ন্ত্রণ করা সম্ভব হলেও, স্থায়ী চিকিৎসা হিসেবে অস্ত্রোপচারই সবচেয়ে নিরাপদ ও কার্যকর।
তাই হঠাৎ পেটব্যথা, বমি, জ্বর বা ক্ষুধামন্দার মতো উপসর্গ দেখা দিলে অবিলম্বে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!