সংগৃহীত ছবি
ফরিদপুরের বোয়ালমারীতে সাতৈর ‘খ’ ইউনিয়ন ভূমি অফিসে নিজ কক্ষে বসে উপ-সহকারী কর্মকর্তা ইমরান শেখের ‘ঘুষ’ নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
রোববার (২৬ জুলাই) বিকেলে ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়ে। এতে দেখা যায়, অফিসের চেয়ারে বসে গুনে গুনে টাকা নিচ্ছেন ইমরান শেখ।
দুই মিনিট ২২ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, উপজেলার সাতৈর ইউনিয়নের এক সেবাগ্রহীতার কাছ থেকে নিজের চেয়ারে বসে গুনে গুনে টাকা নিচ্ছেন ইমরান শেখ। এসময় ওই কর্মকর্তা উপজেলা সহকারী কমিশনারকে (ভূমি) নিয়েও মন্তব্য করেন। তাকে বলতে শোনা যায়, উনিও ৪০তম বিসিএস; আমিও ৪০তম বিসিএস। উনার কপাল ভালো উনি ক্যাডার হয়েছেন, আর আমি নন ক্যাডার হয়েছি।
অভিযোগের বিষয়ে ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী কর্মকর্তা ইমরান শেখ বলেন, ‘এটি ঘুষের টাকা নয়, ধারের টাকা। অনেক মানুষ আমার কাছ থেকে টাকা ধার নেয়, আবার ফেরত দিয়ে যায়। সেই ধারের টাকা ফেরত নেওয়ার সময় ভিডিওটি কেউ করেছেন।’
তবে, তিনি সেই ‘ধারের’ টাকা ফেরত দেওয়া ব্যক্তির নাম-পরিচয় জানাতে রাজি হননি।
এ বিষয়ে বক্তব্য জানতে বোয়ালমারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিব্বির আহমেদের মোবাইলফোনে কল করা হলে তিনি রিসিভ করেননি।
বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম রকিবুল হাসান বলেন, ‘এর আগে আমি সরেজমিনে অফিসে গিয়ে তাকে না পেয়ে শোকজ করেছি। টাকা নেওয়ার অভিযোগ যদি সঠিক প্রমাণিত হয়, তাহলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’ সূত্র: আরটিভি

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!