অপটিক নিউরাইটিস বা অপটিক নিউরোপ্যাথি হলো, চোখের স্নায়ু বা অপটিক নার্ভের প্রদাহজনিত জটিল একটি রোগ। অপটিক নার্ভ চোখ ও মস্তিষ্কের মধ্যে দৃষ্টিসংকেত পরিবহনের একমাত্র মাধ্যম। এটির মাধ্যমে চোখে দেখা প্রতিটি ছবি মস্তিষ্কে পৌঁছায়। আমরা তাতে জগৎকে দেখি ও বুঝি। এটি ক্ষতিগ্রস্ত হলে দৃষ্টিশক্তি হ্রাস পায়। স্থায়ী অন্ধত্ব দেখা দেয়।
অপটিক নিউরাইটিসের কারণ নানা রকম। যক্ষ্মার চিকিৎসায় ব্যবহৃত ওষুধ ইথামবিউটল ও আইসোনায়াজাইড বা আইএনএইচ এ রোগের গুরুত্বপূর্ণ কারণ। দীর্ঘদিন ওষুধ দুটি সেবন করলে বা একত্রে ব্যবহার করলে অপটিক নার্ভে বিষক্রিয়া ঘটে দৃষ্টিশক্তি কমে যেতে পারে। যাদের কিডনির সমস্যা রয়েছে, তাদের ক্ষেত্রে ইথামবিউটলের মাত্রা খুব সাবধানতার সঙ্গে নির্ধারণ করতে হয়। মৃগী রোগের ওষুধ ভিগাবাট্রিন এবং ক্যানসারবিরোধী ওষুধ মেথোট্রেক্সেট বা সিসপ্লাটিনও দীর্ঘমেয়াদি ব্যবহারে স্নায়ুর ক্ষতি ঘটাতে পারে।
এছাড়া মেথিলেটেড স্পিরিট বা মিথানল সেবন, অতিরিক্ত ধূমপান ও অ্যালকোহল গ্রহণও অপটিক নার্ভকে ধীরে ধীরে অকেজো করে তোলে। পুষ্টিহীনতা, বিশেষত ভিটামিন-বি গ্রুপের (বি১, বি২, বি৬, বি১২) অভাব, ফলিক অ্যাসিড, কপার ও জিংকের ঘাটতি স্নায়ু কোষকে দুর্বল করে। অনাহার, অপুষ্টি বা নিরামিষভোজীদের মধ্যে এই সমস্যা বেশি দেখা যায়। ভাইরাস, ব্যাকটেরিয়া ও ছত্রাকজনিত সংক্রমণ যেমন সাইনাস ইনফেকশন, মেনিনজাইটিস বা সিফিলিস থেকেও অপটিক নিউরাইটিস হতে পারে। অটোইমিউন রোগ, যেমনÑ সিস্টেমিক লুপাস ইরাইথেমাটোসাস (এসএলই), পলি-আর্টারাইটিস নডোসা বা সারকয়েডোসিসেও অপটিক নার্ভ আক্রান্ত হয়। অনেক ক্ষেত্রে এই রোগ মাল্টিপল স্কে¬¬রোসিস নামক স্নায়ুর জটিল রোগের প্রাথমিক লক্ষণ হিসেবে দেখা দেয়। ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ বা টেম্পোরাল আরটারাইটিসেও অপটিক স্নায়ু ক্ষতিগ্রস্ত হতে পারে।
অপটিক নিউরাইটিস সাধারণত হঠাৎ এক বা দুই চোখের দৃষ্টিশক্তি হ্রাসের মাধ্যমে প্রকাশ পায়। রোগীর মনে হয়, চোখে যেন কুয়াশা পড়েছে বা আলোয় ঝলক দেখা দিচ্ছে। কখনও দৃষ্টিক্ষেত্রের মাঝখানে অন্ধকার ছোপ দেখা যায়। রঙ চিনতে সমস্যা হয়, বিশেষ করে লাল ও সবুজের পার্থক্য বোঝা কঠিন হয়ে যায়। অনেক সময় চোখ নাড়ালে ব্যথা অনুভূত হয়। কোনো কোনো ক্ষেত্রে একেবারে চোখের মণির প্রতিক্রিয়াও দুর্বল হয়ে যায়।
চিকিৎসা মূলত প্রদাহ ও স্নায়ুর ক্ষতি কমানোর ওপর নির্ভর করে। বেশির ভাগ ক্ষেত্রে কয়েক সপ্তাহের মধ্যে এ সমস্যা নিজে থেকে সেরে যায়। কিছু ক্ষেত্রে ভালো হতে ছয় মাস থেকে এক বছর সময় লাগে। সাধারণত স্টেরয়েডজাতীয় ওষুধ ও ভিটামিন বি১২, ভিটামিন বি৬, বি১ ইত্যাদি দিয়ে চিকিৎসা করা হয়। জরুরি ক্ষেত্রে ইনজেকশন দরকার হবে। হঠাৎ এক বা দুই চোখে দৃষ্টি একদম কমে গেলে সঙ্গে অন্য উপসর্গ থাকুক বা না থাকুক, দ্রুত চিকিৎসকের কাছে যেতে হবে। আর যদি এটি ইনফেকশন (যেমন সাইনাস) থেকে হয়ে থাকে, সে ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক দিয়ে চিকিৎসা করতে হবে। পাশাপাশি স্টেরয়েড ব্যবহারে সতর্কতা অবলম্বন করতে হবে।
চোখ আলোর জানালা। তাই হেলাফেলা করা উচিত নয়। অপটিক নিউরাইটিস সাধারণ কোনো সমস্যা নয়, তবে সচেতনতা, দ্রুত চিকিৎসা ও সুষম জীবনযাপনের মাধ্যমে এই রোগের ঝুঁকি অনেকাংশে এড়ানো যায়।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!