অটিজম, যার চিকিৎসাবৈজ্ঞানিক নাম Autism Spectrum Disorder (ASD), একটি স্নায়ুবিকাশজনিত অবস্থা। এতে সামাজিক যোগাযোগ, আচরণগত নমনীয়তা এবং সংবেদনগত (sensory) প্রক্রিয়াকরণে ভিন্নতা দেখা যায়। অটিজমে আক্রান্ত ব্যক্তির কিছু আচরণ অনেক সময় আশপাশের মানুষের কাছে ম্যানিপুলেটিভ বা কৌশলী বলে মনে হতে পারে। তবে বৈজ্ঞানিকভাবে এ আচরণগুলো সচেতন প্রতারণা বা ক্ষতিকর উদ্দেশ্যপ্রসূত বলা ঠিক নয়। অধিকাংশ ক্ষেত্রে এগুলো অপূর্ণ চাহিদা, তীব্র উদ্বেগ, সংবেদনগত অতিরিক্ত চাপ অথবা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার প্রয়োজনীয়তার বহিঃপ্রকাশ।
অটিজমে দেখা যেতে পারে- এমন কিছু আচরণগত বৈশিষ্ট্য হলো- প্রথমত, তীব্র চাহিদার প্রতিফলন। অটিস্টিক ব্যক্তি নিজের চাহিদা, অস্বস্তি বা অমত স্পষ্টভাবে ভাষায় প্রকাশ করতে না পারলে কান্না, চিৎকার, রাগান্বিত প্রতিক্রিয়া বা জিনিসপত্র ছুঁড়ে ফেলার মতো আচরণ করতে পারে। এগুলো অনেক সময় ইচ্ছাকৃত জেদ বা চাপ সৃষ্টির কৌশল বলে মনে হলেও বাস্তবে তা প্রায়ই আবেগ নিয়ন্ত্রণের সীমাবদ্ধতা বা যোগাযোগের ঘাটতির ফল।
দ্বিতীয়ত, পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা। অটিজমে রুটিন, পূর্বানুমানযোগ্যতা ও নির্দিষ্ট কাঠামো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। হঠাৎ পরিবর্তন তীব্র উদ্বেগ তৈরি করতে পারে। তাই নিজের পরিচিত রুটিন বজায় রাখতে গিয়ে কেউ কঠোর, অনমনীয় বা নির্দেশমূলক আচরণ করতে পারে। এটি অন্যকে নিয়ন্ত্রণের উদ্দেশ্যে নয়; বরং নিজস্ব নিরাপত্তাবোধ অটুট রাখার প্রয়াস।
তৃতীয়ত, Pathological Demand Avoidance (PDA) নামে পরিচিত একটি প্রোফাইলের কথা বলা হয়, যা কিছু গবেষকের মতে অটিজম স্পেকট্রামের অন্তর্ভুক্ত একটি বৈশিষ্ট্যগত ধরন। এতে ব্যক্তি দৈনন্দিন সাধারণ নির্দেশ বা প্রত্যাশা এড়াতে অজুহাত দেওয়া, বিষয়ান্তর করা বা কালক্ষেপণ করতে পারে। গুরুত্বপূর্ণ বিষয় হলো, এটি সাধারণ অবাধ্যতা নয়; বরং নির্দেশ বা চাহিদাকে তীব্র মানসিক চাপ হিসেবে অনুভব করার প্রতিক্রিয়া। উল্লেখ্য, PDA এখনো সব আন্তর্জাতিক নির্দেশিকায় স্বতন্ত্র রোগনির্ণয় হিসেবে স্বীকৃত নয়, তবে গবেষণায় এর উল্লেখ রয়েছে।
চতুর্থত, মাস্কিং বা সাদৃশ্য তৈরি। অনেক অটিস্টিক ব্যক্তি সামাজিকভাবে গ্রহণযোগ্য হতে নিজের স্বাভাবিক আচরণ, আগ্রহ বা সংবেদনগত প্রতিক্রিয়া আড়াল করার চেষ্টা করে। এ মাস্কিং সচেতন বা অবচেতনভাবে হতে পারে এবং দীর্ঘমেয়াদে মানসিক ক্লান্তি বা উদ্বেগ বাড়াতে পারে।
পঞ্চমত, যোগাযোগগত ঘাটতি ও সংবেদনগত চাপ। ভাষাগত সীমাবদ্ধতা, সামাজিক ইঙ্গিত বুঝতে অসুবিধা, কিংবা শব্দ, আলো, ভিড় ইত্যাদির প্রতি অতিসংবেদনশীলতা থেকেও এমন আচরণ দেখা দিতে পারে যা অন্যদের কাছে বিভ্রান্তিকর বা উদ্দেশ্যমূলক বলে মনে হয়।
আমাদের মনে রাখতে হবে, অটিজমে দেখা যাওয়া তথাকথিত ম্যানিপুলেটিভ আচরণ অধিকাংশ ক্ষেত্রেই গভীর মানসিক চাপ, অপূর্ণ চাহিদা বা অভিযোজনগত চ্যালেঞ্জের সংকেত, সচেতন ধূর্ততা নয়। তাই শাস্তিমূলক দৃষ্টিভঙ্গির পরিবর্তে সহানুভূতিশীল মূল্যায়ন, কার্যকর যোগাযোগ কৌশল, আচরণগত সহায়তা এবং প্রয়োজনে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত। যথাযথ মূল্যায়ন ও ব্যক্তিকেন্দ্রিক সহায়তা পরিকল্পনা একজন অটিস্টিক ব্যক্তির জীবনমান উন্নত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
লেখক : সিনিয়র কনসালট্যান্ট এবং অটিজম গবেষণায় পদকপ্রাপ্ত

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!