কোন সংবাদ পাওয়া যায়নি

১১ নভেম্বর, ২০২৬
অপরাধ
নেত্রকোণার মদন উপজেলায় এক মাদরাসাছাত্রীকে ১২ ধর্ষণ ও অন্তঃসত্ত্বার ঘটনার আলোচিত মামলায় শিক্ষক আমান উল্লাহ মাহমুদী ওরফে সাগরের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বুধবার ১১ নভেম্বর দুপুরে নেত্রকোণা শিশু সহিংসতা দমন ট্রাইবুনালের বিচারক আব্দুস সালাম আসামির উপস্থিতিতে এ রায় দেন।

১১ নভেম্বর, ২০২৬
অপরাধ
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী সুমাইয়া আফরিন ২৩ ও তার মা তাহমিনা বেগমকে ৫২ হত্যা মামলায় একমাত্র আসামি কবিরাজ মোবারক হোসেনকে ২৯ দুই মামলায় মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে মোট তিন লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
৯ নভেম্বর, ২০২৬
অপরাধ
রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় কয়েকজনকে গ্রেপ্তার ও আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। সোমবার ৯ নভেম্বর সন্ধ্যায় ফার্মগেটে মেট্রো স্টেশনের নিচে একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

২৯ অক্টোবর, ২০২৬
অপরাধ
নেত্রকোনার দুর্গাপুর ও কলমাকান্দা সীমান্তে মাদক, চোরাচালানসহ বিভিন্ন অবৈধ কারবার নিয়ে নিয়মিত লেখালেখি করতেন সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির। নিজের ফেসবুক পেজ ডিটেকটিভ আর্টিকেল এ এসব কারবারের ছবি, ভিডিও ও তথ্য প্রকাশ করতেন তিনি।
২৮ অক্টোবর, ২০২৬
অপরাধ
নাটোরের গুরুদাসপুরে পৌর ছাত্রদলের সদস্য সচিব শাকিল ইসলাম হত্যা মামলায় স্থানীয় সংসদ সদস্য আব্দুল আজিজের ছেলে নুরুজ্জামান মিন্টুকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। মঙ্গলবার ২৭ অক্টোবর তাঁকে আদালতে সোপর্দ করে ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।

২১ অক্টোবর, ২০২৬
অপরাধ
মাগুরা কেন্দ্রীয় বাস টার্মিনালে একটি বাস কাউন্টারের ভেতরে ঢুকে শাকের হোসেন ৩৮ নামে এক যুবদল নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার ২১ অক্টোবর ভোরে রয়েল এক্সপ্রেসের কাউন্টারে এ ঘটনা ঘটে। নিহত শাকের মাগুরা পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন। তিনি ওই কাউন্টারের মাস্টার হিসেবেও কর্মরত ছিলেন।

১৬ অক্টোবর, ২০২৬
অপরাধ
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সাহেব আলীকে প্রকাশ্যে গুলি করে হত্যার ঘটনায় মূল অভিযুক্ত শুটার রনিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন এসআরবি । শরীয়তপুরের ভেদরগঞ্জ থেকে তাকে গ্রেফতারের পর হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।