ডেঙ্গু রোগীর চাপ বাড়ায় হাসপাতালগুলোতে জায়গা সংকট তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। একই সঙ্গে ডেঙ্গু নিয়ে প্রয়োজনীয় জনসচেতনতা তৈরিতে সরকার দায়িত্ব পালন করছে না বলেও অভিযোগ করেছেন তিনি।
রোববার (৪ অক্টোবর) রাজধানীর মগবাজারের মধুবাগ মাঠে জামায়াতে ইসলামীর উদ্যোগে সপ্তাহব্যাপী ডেঙ্গু সচেতনতা কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘ডেঙ্গুর আক্রমণে হাসপাতালগুলোতে জায়গা হয় না। প্রয়োজনীয় সচেতনতা সৃষ্টির জন্য সরকার যে দায়িত্ব পালন করছে না, আমরা সরকার নই, তবুও একটি রাজনৈতিক দল হিসেবে জনগণকে সচেতন করার উদ্যোগ নিয়েছি।’
তিনি বলেন, জামায়াতে ইসলামীর চার দফা কর্মসূচির একটি হলো সমাজসেবা ও সমাজ সংস্কার। এর অংশ হিসেবে ৪ অক্টোবর থেকে ১০ অক্টোবর পর্যন্ত দেশব্যাপী ডেঙ্গু সচেতনতা সপ্তাহ পালন করা হবে। এর আগে দলটির পক্ষ থেকেও একই সময়ের কর্মসূচি ঘোষণা করা হয়েছিল।
গোলাম পরওয়ার আরও বলেন, এ সময়ে দলের বিভিন্ন শাখায় নানা কর্মসূচি পালন করা হবে। ডেঙ্গু কীভাবে ছড়ায়, কীভাবে সতর্ক থাকতে হবে, ডেঙ্গু হলে করণীয় এবং জ্বর হলে কী পরীক্ষা করা প্রয়োজন—এসব বিষয়ে প্রচারপত্র বিতরণ করা হবে।
তিনি বলেন, ‘আমরা জনগণের ঘরে ঘরে যাব, মিটিং করব। যেখানে মানুষ কষ্টে আছে, সেখানে তাদের সচেতন ও উদ্বুদ্ধ করার কাজ করব।’
সরকারের সমালোচনা করে জামায়াতে ইসলামীর এই নেতা বলেন, এর আগে দেশে হামের প্রাদুর্ভাবের সময় শত শত শিশু মারা যাওয়ার ঘটনা মানুষ দেখেছে। তখন প্রয়োজনীয় ওষুধ না থাকার কথা জানানো হয়েছিল বলেও দাবি করেন তিনি। এমন পরিস্থিতিকে তিনি ‘চরম’ বলে মন্তব্য করেন।
ডেঙ্গু প্রতিরোধে দলীয় নেতাকর্মী ও জনপ্রতিনিধিদের সক্রিয়ভাবে কাজ করার আহ্বান জানিয়ে গোলাম পরওয়ার বলেন, রোগ ছড়িয়ে পড়ার পর নয়, আগেই জনগণকে সচেতন করতে হবে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!