দেশে অ্যান্টিবায়োটিক প্রতিরোধের কারণে প্রতি বছর সোয়া লাখ মানুষ মারা যান বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। এ ছাড়া এর চেয়েও বেশি সংখ্যক রোগীকে দীর্ঘ সময় হাসপাতালে থাকতে হয় এবং চিকিৎসা ব্যয়ও বেড়ে যায় বলে জানান তিনি।
সোমবার (২৩ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মূল্যায়ন পদ্ধতি অনুসরণ করে চিকিৎসা, ফার্মেসি ও নার্সিং শিক্ষার পাঠ্যক্রম পর্যালোচনা বিষয়ে এ কর্মশালার আয়োজন করা হয়। সেন্টার ফর মেডিক্যাল এডুকেশন, স্বাস্থ্য শিক্ষা অধিদফতর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা যৌথভাবে কর্মশালাটি বাস্তবায়ন করছে।
ড. এম এ মুহিত বলেন, দেশে অ্যান্টিবায়োটিক প্রতিরোধের কারণে প্রতি বছর সোয়া লাখ মানুষ মৃত্যুবরণ করেন। এর চেয়েও বেশি রোগীকে দীর্ঘ সময় হাসপাতালে চিকিৎসা নিতে হয়। এতে চিকিৎসাব্যয়ও বেড়ে যায়। অ্যান্টিবায়োটিক প্রতিরোধ নিয়ন্ত্রণে সরকার নানা পদক্ষেপ নিচ্ছে।
তিনি বলেন, চিকিৎসক ও রোগীদের আচরণে পরিবর্তন না আনলে শুধু জ্ঞান বা সচেতনতার মাধ্যমে এ সংকট মোকাবিলা সম্ভব নয়। চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি বন্ধে সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন ও এর কঠোর বাস্তবায়ন জরুরি।
স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, অ্যান্টিবায়োটিকের যথেচ্ছ ব্যবহার রোধে সরকার ডিজিটাল স্বাস্থ্যব্যবস্থা চালু করছে। এর আওতায় ইলেকট্রনিক চিকিৎসা নথি ও ইলেকট্রনিক ব্যবস্থাপত্র ব্যবস্থা থাকবে। এর ফলে অ্যান্টিবায়োটিক ব্যবহারের বিষয়টি ডিজিটাল নজরদারির আওতায় আনা সম্ভব হবে।
তিনি আরও বলেন, দেশব্যাপী সরকারি হাসপাতালের ফার্মেসিগুলোকে একটি সমন্বিত নেটওয়ার্কের আওতায় আনা হবে। এতে বিনামূল্যের ওষুধের অপচয় রোধের পাশাপাশি সঠিক রোগীর কাছে মানসম্মত ওষুধ পৌঁছানো নিশ্চিত করা যাবে।
স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের মহাপরিচালক ডা. নাজমুল হোসেন বলেন, দেশে কোন রোগে কোন অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে হবে, সে বিষয়ে সুনির্দিষ্ট চিকিৎসা-পদ্ধতি রয়েছে। তবে অনেক শীর্ষস্থানীয় চিকিৎসক ও মেডিসিনের অধ্যাপকরাই এ বিষয়ে অবগত নন। অ্যান্টিমাইক্রোবিয়াল প্রতিরোধের বিরুদ্ধে লড়াই জোরদার করতে হলে চিকিৎসা শিক্ষার পাঠ্যক্রমের ঘাটতিগুলো চিহ্নিত করে তা পূরণ করতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব ও মূল প্রবন্ধ উপস্থাপন করেন সেন্টার ফর মেডিক্যাল এডুকেশনের পরিচালক অধ্যাপক ডা. শামীমা রহমান।
এ সময় আরও বক্তব্য দেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা বাংলাদেশের জ্যেষ্ঠ স্বাস্থ্যনীতি পরামর্শক সাংগে ওয়াংমো, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের অতিরিক্ত সচিব শবনম মুস্তারি, সেন্টার ফর মেডিক্যাল এডুকেশনের অধ্যাপক ডা. দিলারা আলো এবং বাংলাদেশ মেডিক্যাল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ সাইফুল ইসলাম।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!