মূকাভিনয়ের নান্দনিক ভাষায় সমকালীন সমাজের নানা অসঙ্গতি, মানবিক সংকট ও আত্মজিজ্ঞাসার গল্প তুলে ধরল ‘City Mime: Why So Serious?’ শীর্ষক বিশেষ মূকাভিনয় প্রদর্শনী। শনিবার (৬ জুন) সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটারে অনুষ্ঠিত এই আয়োজনের যৌথ উদ্যোগ নেয় দ্যা মামার্স, শাওন মাইম একাডেমি ও মূকবলাকা।
নয়টি স্বতন্ত্র গল্পের সমন্বয়ে সাজানো এ প্রদর্শনীতে উঠে আসে সামাজিক অসঙ্গতি, ধর্ষকের পরিণতি, আত্ম-উপলব্ধি, ফুটবল উন্মাদনা, শ্রমিক শোষণসহ সমসাময়িক বিভিন্ন বিষয়। সংলাপহীন কিন্তু শক্তিশালী শারীরিক অভিব্যক্তি ও প্রতীকী উপস্থাপনার মাধ্যমে শিল্পীরা দর্শকদের সামনে সমাজের নানা বাস্তবতা তুলে ধরেন।
প্রদর্শনীতে শিল্পী শাহরিয়ার শাওন, শহিদুল মুরাদ এবং স্নিগ্ধা ফেরদাউস তাঁদের সাবলীল ও প্রাণবন্ত অভিনয়ের মাধ্যমে দর্শকদের মুগ্ধ করেন। প্রতিটি পরিবেশনা শুধু বিনোদনই নয়, বরং দর্শকদের মধ্যে আত্মসমালোচনা, সচেতনতা এবং নতুন করে ভাবনার সুযোগ সৃষ্টি করে।
আয়োজকদের মতে, নগরজীবনের ব্যস্ততা ও নানা সংকটের মধ্যেও শিল্প মানুষের চিন্তা ও মানবিক বোধকে জাগ্রত করার শক্তিশালী মাধ্যম। ‘City Mime: Why So Serious?’ সেই প্রচেষ্টারই একটি অংশ, যেখানে হাস্যরস, ব্যঙ্গ ও প্রতীকী উপস্থাপনার মাধ্যমে গুরুত্বপূর্ণ সামাজিক বার্তা পৌঁছে দেওয়া হয়েছে।
প্রদর্শনী শেষে দর্শকরা শিল্পীদের অভিনয় ও বিষয় নির্বাচনের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের নিয়মিত মূকাভিনয় আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!