ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসনের ঢাকা ক্যান্টনমেন্ট বোর্ড আদর্শ বিদ্যানিকেতন ভোটকেন্দ্রে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কেন্দ্রের আশপাশে সেনাবাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে এমন পরিস্থিতি লক্ষ্য করা যায়।
মফিজুল ইসলাম নামের এক এজেন্ট অভিযোগ করেন, সকাল থেকেই একটি পক্ষ পরিকল্পিতভাবে কেন্দ্রে প্রভাব সৃষ্টি করেছে। তার দাবি, কেন্দ্রের ভেতরে বিএনপির চারজন এজেন্ট অবস্থান করলেও এ বিষয়ে দায়িত্বরত প্রিজাইডিং কর্মকর্তা কোনো ব্যবস্থা নেননি। পরে বিষয়টি জানানো হলে সংশ্লিষ্টদের বের করে দেওয়া হয়। পুলিশ ও সেনাবাহিনীকে অবহিত করার পর তারা এসে পরিস্থিতি স্বাভাবিক করেন।
তিনি আরও অভিযোগ করেন, কেন্দ্রের ১০০ গজের মধ্যে বিএনপির বুথ রয়েছে, যা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের শামিল।
অভিযোগের বিষয়ে প্রিজাইডিং কর্মকর্তা সোহেল আহমেদ বলেন, “এমন কোনো ঘটনা ঘটেনি। কেউ যদি এ ধরনের অভিযোগ করে থাকেন, তা সঠিক নয়। এখানে আইনের বাইরে কোনো কাজ হচ্ছে না। আমি নিয়মিত মনিটরিং করছি। ভোটের পরিস্থিতি অনেক ভালো।”
কেন্দ্র এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি লক্ষ্য করা গেছে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!