সংগৃহীত ছবি
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে পাঁচ কর্মকর্তাকে মারধর করে প্রক্টর কার্যালয়ে হস্তান্তর করেছেন শাখা ছাত্রদল ও ছাত্রশক্তির নেতাকর্মীরা। সোমবার সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও দপ্তর থেকে তাদের আটক করা হয়।
আটক কর্মকর্তারা হলেন-পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের উপপরিচালক হিমাদ্রি শেখর মণ্ডল, অর্থ ও হিসাব দপ্তরের উপপরিচালক সঞ্জয় কুমার পাল, ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের সহকারী রেজিস্ট্রার জুনায়েদ হোসেন, রেজিস্ট্রার দপ্তরের সেকশন অফিসার (গ্রেড-২) নুরুল হুদা এবং ডেপুটি রেজিস্ট্রার সাইদুর রহমান রনি।
এ সময় বাংলা ভাষা ও সাহিত্য বিভাগ থেকে শেখ মুজিবুর রহমানের একটি প্রতিকৃতিও জব্দ করেন আন্দোলনকারী সংগঠনের নেতাকর্মীরা।
ছাত্রদল ও ছাত্রশক্তির নেতাকর্মীরা দাবি করেন, দেশব্যাপী নাশকতা ও অগ্নিসংযোগের মাধ্যমে পরিস্থিতি অস্থিতিশীল করার সঙ্গে যুক্ত কর্মকর্তা-কর্মচারীদের চিহ্নিত করতেই এ অভিযান চালানো হয়েছে। বিভিন্ন দপ্তরে সংশ্লিষ্টদের রাজনৈতিক সম্পৃক্ততার তথ্য যাচাই করা হচ্ছে বলেও জানান তারা।
জবি ছাত্রশক্তির সভাপতি শাহীন মিয়া বলেন, আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এবং এখনো সক্রিয়ভাবে রাজনৈতিক কর্মকাণ্ড চালাচ্ছেন—এমন কর্মকর্তাদের সঙ্গে কোনো ধরনের আপস করা হবে না। অভিযানে বিভিন্ন পর্যায়ের নেতাদের আটক করে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়েছে।
শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, সাংবিধানিকভাবে আওয়ামী লীগের রাজনীতি ও সংগঠন নিষিদ্ধ করা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের সময় থেকে ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে সব ক্রিয়াশীল সংগঠনকে সঙ্গে নিয়ে তারা কাজ করেছেন। যেকোনো ধরনের মববাজির বিরুদ্ধেও তারা অবস্থান নিয়েছেন।
তিনি আরও বলেন, গত কয়েক দিন ধরে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা ক্যাম্পাসের স্বাভাবিক পরিবেশ অস্থিতিশীল করার অপতৎপরতায় লিপ্ত হয়েছে। ক্যাম্পাসে আওয়ামী লীগ ও ছাত্রলীগের পদধারী কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে সুনির্দিষ্ট তথ্য পাওয়ার দাবি করে তিনি বলেন, এসব কর্মকর্তার অর্থায়নে দেশের বিভিন্ন স্থানে সহিংসতা চালানো হয়েছে।
মেহেদী হাসান হিমেল বলেন, ক্যাম্পাসে বসে শিক্ষার্থীদের অর্থ দিয়ে ফ্যাসিবাদের জোগানদাতা কর্মকর্তা এবং সাবেক ছাত্রলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ব্যবস্থা নিতে হবে। আটক ব্যক্তিদের প্রশাসনের কাছে হস্তান্তর করে তাদের বিরুদ্ধে আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানান তিনি।
ঘটনার বিষয়ে জবি প্রক্টর অধ্যাপক ড. নাসির আহমাদ বলেন, সুনির্দিষ্ট তথ্য-প্রমাণের ভিত্তিতে পুরো বিষয়টি যাচাই-বাছাই করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!